‘চ্যাম্প’কে টেক্কা দিতে ইদে স্বমহিমায় ফিরছেন ‘বস’

দেখে নিন সদ্য মুক্তি পাওয়া টিজারটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০১৭, ০৭:৪৫

options
link
‘চ্যাম্প’কে টেক্কা দিতে ইদে স্বমহিমায় ফিরছেন ‘বস’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি যে টলিউডের ‘বস’, তা বুঝিয়ে দিয়েছিলেন ২০১৩ সালেই। সুপারহিট হয়েছিল অভিনেতা জিতের ছবি ‘বস’। চলতি বছর স্বমহিমায় বড়পর্দায় ফিরছেন ‘বস’। তার আগে শনিবার মুক্তি পেল ‘বস ২’ ছবির টিজার।

Advertisement

[আজান শুনতে ভালই লাগে, সোনুর টুইট বিতর্কে এবার সরব কঙ্গনা]

বলিউডের মতো এখন টলিউডেও সিক্যুয়েলের ট্রেন্ড শুরু হয়েছে। ‘গোলমাল’, ‘মস্তি’, ‘বাহুবলী’র মতো টলি পাড়াতেও দেখা গিয়েছে ‘ক্রস কানেকশন টু’, ‘পাগলু টু’ ছবিগুলি। সেসব ছবি বক্স অফিসে ভাল ব্যবসাও করেছে। এবার সিক্যুয়েলে ফিরতে চলেছেন টলি অভিনেতা জিৎ। তাঁর ‘বস’ ছবিটি সেবার মোটা অঙ্কের ব্যবসা করেছিল। তাই এবারের ছবি নিয়েও বেশ আশাবাদী পরিচালক বাবা যাদব। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার। যেখানে বস অর্থাৎ জিতেরই প্রাধান্য রয়েছে। শুভশ্রী, নুসরত, কৌশিক সেনরা টিজারে ধরা পড়েননি। পরিচালক জানাচ্ছেন, ‘বস: বর্ন টু রুল’ ছবিটি ঠিক যেখানে শেষ হয়েছিল, ‘বস ২’-এর গল্প সেখান থেকেই শুরু হবে। অর্থাৎ আগের ছবির সঙ্গে এর যোগাযোগ খুঁজে পাবেন দর্শকরা।

[একশোতম এপিসোডে নতুন করে সুনীলকে খোঁচা কপিলের]

গত বছর ‘অভিমান’ ছবিতে শেষবার দর্শকদের মন জয় করেছিলেন তিনি। এবার জিতের রোম্যান্টিকতাকে ছাপিয়ে যেতে চলেছে গাম্ভীর্য। ‘বস’-এর সিক্যুয়েলে সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। ছবির ডিজিটাল পার্টনার Klarus media। আসন্ন ইদে মুক্তি পাবে এই ছবি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[‘ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, তবে অন্যের সমস্যা না করে’]

উল্লেখ্য, একই সময় মুক্তি পাওয়ার কথা সুপারস্টার দেবের ‘চ্যাম্প’ও। প্রথমবার রিয়েল লাইফের বান্ধবী রূক্মিনীর বিপরীতে রিল লাইফে দেখা যাবে তাঁকে। সেই ছবি নিয়েও সিনেপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। ইদে বক্স অফিসে ‘চ্যাম্প’-এর রাজত্ব চলে না কি বাজার গরম করতে পারেন ‘বস’, সেটাই এখন দেখার। সেসব উত্তর পেতে এখনও অপেক্ষা করতে হবে। আপাতত দেখে নিন সদ্য মুক্তি পাওয়া টিজারটি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.