সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর মিষ্টি চেহারার কদর হামেশাই ছিল বলিউডে৷ খোদ সলমন খানের ‘ওয়ান্টেড’ নায়িকা ছিলেন তিনি৷ কিন্তু বিয়ের পর আর সেভাবে ক্যামেরার সামনে আসেননি আয়েশা টাকিয়া৷ হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন বটে, কিন্তু বলিউডের শাটারবাগদের সামনে খুব একটা দেখা যায়নি নায়িকাকে৷
যদি এমন বহুতলের ফাঁদে আটকে যান কখনও!
সম্প্রতি এক ইভেন্টে দেখা মিলল নায়িকার৷ তবে বর্তমান আয়েশা টাকিয়াকে চিনতে পারা বেশ দুষ্কর৷ সৌজন্যে আয়েশার ঠোঁট সার্জারি৷ যার জেরে নায়িকার মুখই বদলে গিয়েছে৷ আর এই বদল দর্শকের চোখের পক্ষে খুব একটা সুখকর যে নয়, তা আপনি এই ছবি দেখলেই বুঝতে পারবেন৷

সোশ্যাল মিডিয়ায় পোশাক নিয়ে কটূক্তির এমনই জবাব দিলেন দিশা
এমনিতে তো মিষ্টিই দেখতে ছিলেন অভিনেত্রী৷ বিয়ের আগে কাজকর্মও বেশ ভালই করতেন৷ ‘ওয়ান্টেড’-এর মতো হিট সিনেমা যেমন তাঁর ঝুলিতে রয়েছে, তেমনই রয়েছে সমালোচকদের প্রশংসা পাওয়া ‘ডোর’-এর মতো ছবি৷ তাহলে এমন ভীমরতি কেন হল নায়িকার? আয়েশার ছবি দেখার পর এই প্রশ্নই তুলেছেন দর্শকরা৷

সর্বশেষ খবর
-
শুশ্রুষায় শঙ্কা! প্রবীণদের সেবায় নার্সদের ‘মানবিক’ হওয়ার বিশেষ প্রশিক্ষণ
-
কলকাতাকে করজোড়ে প্রণাম আন্সেলোত্তির, আতিথেয়তায় আপ্লুত মার্কুইনহোস, প্রশংসা গুরুপ্রীতেরও
-
ঘণ্টাধ্বনির সঙ্গে মিশে যায় আজান, বাংলার সাড়ে ৩০০ বছরের পুজোয় অটুট সম্প্রীতি
-
মহালয়ায় ইডেনের মেগা ইভেন্টে নেই মোদি! শেষ মুহূর্তে সূচি বদল, থাকতে পারেন কারা?
-
সৌরভের ‘বিগ বস বাংলা’ স্ক্রিপ্টেড? চর্চার মাঝে মুখ খুললেন দ্বিতীয় সিজনের প্রতিযোগী শিলাজিৎ