বাক্স তুলতে গিয়ে বেসামাল তোয়ালে…তারপর?

দেখে নিন নেটদুনিয়ায় ভাইরাল হওয়া সেই ছবিগুলি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৬, ২০১৯, ১৪:৫৫

options
link
বাক্স তুলতে গিয়ে বেসামাল তোয়ালে…তারপর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীরী প্রদর্শনের ছুৎমার্গ অভিনেত্রীরা কাটিয়ে ফেলেছেন কয়েক দশক আগেই। এই নিরিখে সাহসী বা বোল্ড হওয়া আজ আর বড় কোনও ঘটনা নয়। ওজন ঝরিয়ে ফেলে জনপ্রিয় ব্যক্তিত্বরা নিজেরাই তাঁদের টোনড বডির ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এহেন সাহসী সময়েও জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্বকে বেজায় বিপাকে ফেলল একখানা তোয়ালে। একটি বাক্স তুলতে গিয়ে তোয়ালে বেসামাল হতেই বেশ লজ্জায় পড়লেন ক্লো ফেরি।

Advertisement

ফ্যানদের আবদার মিটিয়ে রান্নায় ব্যস্ত মিয়া খলিফা, ভাইরাল ভিডিও ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

টেলিভিশনের পর্দায় পরিচিত মুখ ক্লো। তাছাড়া নেটদুনিয়াতেও তাঁর খ্যাতি কম নয়। বিভিন্ন সময়ে নানা কাজে নেটিজেনদের মনযোগ কাড়েন তিনি। যেমন কখনও নয়া হেয়ার স্টাইল দেখানো ছবি পোস্টে তাঁর ক্লিভেজ চোখে পড়া নিয়ে সরগরম হয় নেটদুনিয়া। কখনও আবার স্কুলপালানোর অভিজ্ঞতা কিংবা লেসবিয়ান প্রেম নিয়ে তাঁর কথাবার্তা নিয়েও জমে ওঠে আলোচনা-সমালোচনা। এহেন আদ্যন্ত স্মার্ট ক্লো-কেই বিপাকে ফেলে দিল এক তোয়ালে।

Advertisement

[ জানেন, সমুদ্র সৈকত ‘উষ্ণ’ করতে কী করলেন সানি? ]

মাথায় জড়ানো ছিল গোলাপি এক তোয়ালে। শরীর ঢেকেছিলেন আর এক তোয়ালেতেই। সেই অবস্থাতেই একটি বাক্স হাতে গাড়ির থেকে নেমে হাঁটছিলেন ক্লো। আচমকাই ছন্দপতন। হাতে ধরা বাক্সটি পড়ল মাটিতে। বাক্সে থাকা সমস্ত ক্যাসেট ছড়িয়ে পড়ল মাটিতে। নিশ্চয়ই তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু। আর তাই তোলার জন্য কাউকে না ডেকে তড়িঘড়ি নিজেই গেলেন কুড়োতে। আর যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ক্যাসেট কুড়োনোর জন্য নিচে ঝুঁকতেই আলগা হল তোয়ালের বাঁধন। এতটাই বেসামাল হল তা যে লজ্জায় পড়ে গেলেন খোদ ক্লো। শেষমেশ কোনওরকমে হাতে শরীর ঢেকে উঠে দাঁড়ান। তারপর গাড়ির সামনে গিয়ে তবেই ঠিকঠাক করেন তোয়ালে। ঠিক সেই মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি হয়ে এখন ভাইরাল নেটদুনিয়ায়।

2

তবে কেউ কেউ বলছেন, এ ঘটনা নাকি নেহাতই দুর্ঘটনা নয়। সম্প্রতি বেশ কয়েক কেজি মেদ ঝরিয়ে ঝরঝরে হয়েছেন ক্লো। সে কথা জানিয়ে তিনি পোস্টও করেছিলেন। আর তাতে ফ্যানরা বেশ উচ্ছ্বসিত প্রশংসাও করেছিলেন। তাহলে কি এটা সেই প্রশংসারই রেশ। ক্লো কি ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলেন তিনি কতটা রোগা হয়েছেন। ভাইরাল ছবির সঙ্গে সঙ্গেই ঘুরছে এ প্রশ্নও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

1

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.