Homebound

আরও একবার অস্কার থেকে বঞ্চিত ভারত, চূড়ান্ত পর্বের আগেই ছেঁটে ফেলা হল ‘হোমবাউন্ড’কে

আশা জাগিয়েও অস্কার দৌড়ে ব্রাত্য নীরজের ফ্রেমে ধরা ভারতীয় পরিযায়ী শ্রমিকদের করুণ কাহিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২২, ২০২৬, ২০:৩৬

options
link
আরও একবার অস্কার থেকে বঞ্চিত ভারত, চূড়ান্ত পর্বের আগেই ছেঁটে ফেলা হল ‘হোমবাউন্ড’কে

ভারতে মুক্তির আগেই ৯৮তম অস্কারের দৌড়ে নাম লিখিয়েছিল নীরজ ঘাওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’। কানের মঞ্চে যে সিনেমা দেখে প্রশংসায় পঞ্চমুখ হন খোদ মার্টিন স্করসেসি। দেশ-বিদেশের তাবড় সিনেব্যক্তিত্বরাও ‘স্ট্যান্ডিং ওভেশন’ দিয়ে কুর্নিশ জানিয়েছিলেন নীরজের ফ্রেমে ধরা ভারতের পরিযায়ী শ্রমিকদের করুণ কাহিনিকে। কিন্তু আশা জাগিয়েও ফের একবার ভারতকে বঞ্চিত করা হল অস্কার থেকে। 

Advertisement

বন্ধুত্ব ও বাস্তবের প্রেক্ষাপটে নির্মিত নীরজ ঘাওয়ানের ছবি ‘হোমবাউন্ড’ বড়পর্দায় মুক্তি পেয়েছিল পঁচিশ সালের ২৬ সেপ্টেম্বর। গত বছরই ছবির প্রযোজক করণ জোহর জানিয়েছিলেন যে, অ্যাকাডেমি পুরস্কারের ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগের তালিকায় ‘হোমবাউন্ড’ পনেরোটি ছবির মধ্যে নির্বাচিত হয়েছে। সেই থেকেই দেশবাসীর নজর ছিল ৯৮তম অস্কার অনুষ্ঠানের দিকে। কিন্তু বৃহস্পতিবার অ্যাকাডেমির তরফে প্রকাশ্যে আসা তালিকায় দেখা গেল, ব্রাজিল, ফ্রান্স, নরওয়ে, স্পেনের মতো দেশগুলির সঙ্গে প্রতিযোগিতায় ছিটকে গিয়েছে ‘হোমবাউন্ড’।

Advertisement
India's official Oscar entry 'Homebound' moves into the round of top 15 list
ছবি: সোশাল মিডিয়া

প্রসঙ্গত, ‘হোমবাউন্ড’ ছবিটি এক নিখাদ বন্ধুত্বের গল্প। যেখানে দলিত মেয়ে সুধা ভারতীর চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। অন্যদিকে ঈশান খট্টর, বিশাল জেঠওয়ার চরিত্রের মধ্য দিয়ে ফুটে উঠেছিল লকডাউনে বিপাকে পড়া পরিযায়ী শ্রমিকদের করুণ পরিণতির কাহিনি। ভারতের প্রত্যন্ত অঞ্চলের দুর্দশার গল্প তুলে ধরা ‘হোমবাউন্ড’ অ্যাকাডেমি পুরস্কারের দৌড়ে থাকায় অস্কারের আশায় বুক বেঁধেছিল দেশবাসী। কিন্তু বৃহস্পতিবার জানা গেল, জাহ্নবী-ঈশানদের হাত ধরে ভারতে অস্কার আসার আর কোনও সুযোগ নেই। কারণ চূড়ান্ত পর্বের আগেই বাদ পড়েছে নীরজের ‘হোমবাউন্ড’।

Advertisement

Ishaan Khatter's Homebound makes it to 2026 Oscar shortlist

গত ৬ জানুয়ারি, অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের তরফে প্রকাশ্যে আনা হয় শর্টলিস্টেড পনেরোটি ছবির তালিকা। ভারতের ছবি ছাড়াও সেই তালিকায় ছিল জাপান, সুইজারল্যান্ড, স্পেন, তাইওয়ান, তিউনিশিয়া, ইরাক, স্পেন, জর্ডান, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, জার্মানি, প্যালেস্টাইন, নরওয়ে, আর্জেন্টিনা ও ফ্রান্সের বিভিন্ন ছবি। সেই তালিকায় থাকা ছবিগুলি হল ‘বেলেন’ (আর্জেন্টিনা), ‘দ্য সিক্রেট এজেন্ট’ (ব্রাজিল), ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ (ফ্রান্স), ‘সাউন্ড অফ ফলিং’ (জার্মানি), ‘দ্য প্রেসিডেন্ট’স কেক’ (ইরাক), ‘কোকুহো’ (জাপান), ‘অল দ্যাটস লেফট অফ ইউ’ (জর্ডান), ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ (নরওয়ে), ‘প্যালেস্টাইন ৩৬’ (প্যালেস্টাইন), ‘নো আদার চয়েস’ (দক্ষিণ কোরিয়া), ‘সিরাত’ (স্পেন), ‘লেট শিফট’ (সুইজারল্যান্ড), ‘লেফট-হ্যান্ডেড গার্ল’ (তাইওয়ান), এবং ‘দ্য ভয়েস অফ হিন্দ রজব’ (তিউনিসিয়া)।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.