সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষমেশ সুর নরম করতে বাধ্য হল পাকিস্তান৷ ভারতীয় সিনেমার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হল পাকিস্তানি ফিল্ম একজিবিটর অ্যাসোসিয়েশন৷ ১৯ ডিসেম্বর অর্থাৎ আগামী সোমবার থেকেই পাকিস্তানি সিনেমা হলে দেখানো হবে ভারতীয় সিনেমা৷
উরি হামলার প্রেক্ষিতে ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ তার পাল্টা হিসেবে পাকিস্তানও ভারতীয় সিনেমার উপর নিষেধজ্ঞা আরোপ করেছিল৷ তবে শেষমেশ তা দীর্ঘমেয়াদি হল না৷ এক বিবৃতিতে সে দেশের তরফে জানানো হয়েছে, যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল সিনেমাহলের মালিকরা তা তুলে নেওয়ার পক্ষপাতী৷ সেইমতো পুনরায় ভারতীয় ছবির প্রদর্শন চলবে পাকিস্তানে৷ প্রথম যে ছবি প্রদর্শিত হবে তা নওয়াজউদ্দিন সিদ্দিকির ‘ফ্রিকি আলি’৷
ভারতীয় সিনেমার উপর যে পাক সিনেমার বাজার অনেকটাই নির্ভর করে তা বলা বাহুল্য৷ তবে পাকিস্তানের যুক্তি, ভারতীয় সিনেমাকে সাহায্য করতেই এই নিষেধাজ্ঞা তুলবে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পাশাপাশি তাদের প্রত্যাশা, ভারতও পাকিস্তানের শিল্পের প্রতি বন্ধুতার হাত বাড়িয়ে দেবে৷
Pakistani cinema owners to lift the self-imposed ban on Indian films, screening of films to start from Dec 19: Pak media
— ANI (@ANI_news) December 18, 2016
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত