Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Kolkata

খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত

নিজের বাড়িতেই একাধিকবার বাবার পরিচিতের যৌন লালসার শিকার ওই নাবালিকা।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ২৩:৩০

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ২৩:৩০

options
link
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত zoom
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ। প্রতীকী ছবি
Advertisement

খাস কলকাতায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। নিজের বাড়িতেই একাধিকবার বাবার পরিচিতের যৌন লালসার শিকার ওই নাবালিকা। নির্যাতিতার বাবা রাজাবাগান থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার দুই অভিযুক্ত।

ঘটনাটি ঘটে গত মার্চ এবং ১৯ এপ্রিলে। অভিযোগ, বাবার দুই পরিচিত বাড়িতেই দু’মাসে দু’দিন ধর্ষণ করে। ধর্ষণের পর কিশোরীর নগ্ন ছবি তোলা হয় বলেও অভিযোগ। ঘটনা জানাজানি করলে নগ্ন ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দিত অভিযুক্তরা। তাই আতঙ্কিত হয়ে পড়ে নাবালিকা। পরে যদিও নির্যাতিতার বাবা রাজাবাগান থানার দ্বারস্থ গন। ইমরাজ মোল্লা ওরফে রাজা মোল্লা এবং ইসলামুদ্দিন মণ্ডল নামে দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Advertisement

নির্যাতিতার বাবার অভিযোগ অনুযায়ী তদন্ত শুরু হয়। গার্ডেনরিচ স্টেট জেনারেল হাসপাতালে নির্যাতিতার শারীরিক পরীক্ষাও হয়। তাতে মিলেছে ধর্ষণের প্রমাণ। পুলিশ ইমরাজ এবং ইসলামুদ্দিনকে গ্রেপ্তার করে। বছর তেইশের ইমরাজ কলকাতার নাদিয়ালের সাতঘড়া লেনের বাসিন্দা। ৩৬ বছর বয়সি ইসলামুদ্দিনও একই এলাকার বাসিন্দা। দু’জনকে তাদের বাড়ির আশপাশ থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনা সংক্রান্ত আরও নানা তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.