Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Aparupa Poddar

রামনবমীর মিছিলে হামলায় বোমা মজুতের নির্দেশ, এনআইএ হেফাজতে অপরূপার স্বামী সাকির

সাকিরের আর্জি, "মাথায় অক্সিজেন যায় না। সম্ভবত ক্যানসার রোগী। যেকোনও শর্তে জামিনের আবেদন করছি।" যদিও তার আবেদন খারিজ করে দেন বিচারক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ২০:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ২০:১৪

options
link
রামনবমীর মিছিলে হামলায় বোমা মজুতের নির্দেশ, এনআইএ হেফাজতে অপরূপার স্বামী সাকির zoom
এনআইএ হেফাজতে অপরূপা পোদ্দারের স্বামী। ফাইল ছবি
Advertisement

তিন বছরের পুরনো রামনবমী মিছিলে হামলা মামলায় এনআইএ হেফাজতে অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলি। তদন্তকারীদের দাবি, মিছিলে হামালর জন্য তাঁর নির্দেশে বোমা মজুত করা হয়েছিল। সে কারণে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে। তাই জামিনের আবেদন খারিজ করে অপরূপার স্বামীকে দু’দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিকে, থানায় হাজিরা এড়িয়ে বুধবার দিনভর স্বামীর সঙ্গে ব্যাঙ্কশাল আদালতে ছিলেন প্রাক্তন সাংসদ অপরূপা। পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় কিনা, সেটাই দেখার।

এদিন আদালতে এনআইএ আধিকারিকরা দাবি করেন, রামনবমীর মিছিলে হামলার মূলচক্রী ছিলেন অপরূপার স্বামী। তাঁর নির্দেশে হামলার জন্য বোমা মজুত করা হয়েছিল। এছাড়া অপরূপার বাড়ি থেকে ৩৬ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। তাই তাঁকে আরও জেরা করার জন্য় হেফাজতে নেওয়ার আর্জি জানান তদন্তকারীরা। এনআইএ-র তরফে জানানো হয়, হামলার দিনের ওই এলাকার বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে সাকির আলির গাড়ি একেবারে অক্ষত ছিল। ওই গাড়িতে চড়েই বাড়ি ফিরে গিয়েছেন সাকির। ওই গাড়িটি পরে বিক্রিও করে দেওয়া হয়। বিচারক প্রশ্ন তোলেন, ২০২৩ সালের মে মাসের পুরনো মামলা। ওই মামলা ব্যবস্থা নিতে কেন এত সময় লাগল? জবাবে এনআইএ আধিকারিকরা জানান, সাকির আলি নিজে ছিলেন কাউন্সিলর। তাঁর স্বামী ছিলেন প্রাক্তন সাংসদ। তাই আগে তাঁকে গ্রেপ্তার করা ‘স্বপ্নের মতো’ ছিল।

Advertisement

সাকিরের আইনজীবীর দাবি, এই মামলায় দু’বার হাজিরা দিয়েছিলেন তিনি। ওই এলাকায় হামলা নয়। শান্তিরক্ষা করতে যান সাকির। তাঁর বক্তব্য, “যারা মিছিল করে এল তাদের ষড়যন্ত্র খুঁজে পেলেন না। যারা রক্ষা করতে গিয়েছিল, তাদের গ্রেপ্তার করছেন? বাকি অভিযুক্তরা জামিনে মুক্ত।” সাকিরের দাবি, তাঁর কাছে থাকা আগ্নেয়াস্ত্রর লাইসেন্স রয়েছে। সাকিরের আর্জি, “মাথায় অক্সিজেন যায় না। ক্যানসার হয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে। যেকোনও শর্তে জামিনের আবেদন করছি।” যদিও আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়। দু’দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.