Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Ramdev

‘একটি দল গোটা দেশের সিস্টেম বদলাতে পারে না’, খামতি স্বীকার করেই বার্তা রামদেবের

দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় যে খামতি রয়েছে তা স্বীকার করেই তিনি বলেন, "ভারতের শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রকে সঠিক পথে এগোতে হবে। এই দুটি ক্ষেত্রে গুরুতর প্রশ্ন রয়েছে। তার সমাধান প্রয়োজন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১২:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১২:৫২

options
link
‘একটি দল গোটা দেশের সিস্টেম বদলাতে পারে না’, খামতি স্বীকার করেই বার্তা রামদেবের zoom
ফাইল চিত্র।
Advertisement

শিক্ষা ব্যবস্থার আমূল বদলের দাবিতে দেশের নানা প্রান্তে চলমান আন্দোলন প্রসঙ্গে মুখ খুললেন যোগগুরু বাবা রামদেব (Ramdev)। তাঁর কোনও একটি দল গোটা দেশের ব্যবস্থায় বদল আনতে পারে না। পরিবর্তন আনতে গেলে সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক স্তরে সার্বিক প্রচেষ্টার প্রয়োজন। খামতি রয়েছে তা স্বীকার করেই যোগগুরু বলেন, আন্দোলনে শিশুদের ব্যবহার করা কোনওভাবেই কাম্য নয়।

রবিবার ছত্তিশগড়ের রায়পুরে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন রামদেব। সেখানেই তিনি বলেন, ‘গোটা দেশের ব্যবস্থা বদলে দেওয়ার ক্ষমতা কোনও একক দল, বিরোধী গোষ্ঠী বা ব্যক্তির নেই।’ তবে দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় যে খামতি রয়েছে তা স্বীকার করেই তিনি বলেন, “ভারতের শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রকে সঠিক পথে এগোতে হবে। এই দুটি ক্ষেত্রে গুরুতর প্রশ্ন রয়েছে। তার সমাধান প্রয়োজন। সমস্যা সমাধানে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সার্বিক পরিবর্তন আনতে গেলে সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক তিন স্তরে সচেতনতা তৈরি করতে হবে।”

Advertisement

একইসঙ্গে নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরের আন্দোলনের নাম না করেই তিনি বলেন, ”সংবিধান ও গণতন্ত্র রক্ষার আন্দোলন সাংবিধানিক, গণতান্ত্রিক, নৈতিক, আধ্যাত্মিক ও মানবিক মূল্যবোধের ওপর ভিত্তি করে হওয়া উচিত। ছোট শিশুদের কোনওভাবেই আন্দোলনের পথে ঠেলে দেওয়া উচিত নয়। শিশুরা আন্দোলন করলে পড়াশুনো হবে কীভাবে?” দিল্লির আন্দোলনের সমালোচনায় সরব হয়ে রামদেব আরও বলেন, “প্রতিবাদের নামে নৈরাজ্য কোনওভাবেই কাম্য নয়। রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের জন্য শিশুদের ব্যবহার করা হচ্ছে। শিশুদের শোষণ একটি সভ্য দেশে কোনওভাবেই কাম্য নয়।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.