সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিমের হাত ধরে আবারও স্ক্রিনে ফিরছে পাওলি-ঋত্বিক জুটি৷ ছবির নাম ‘ইংক’৷ প্রেমের মরশুমে কোনও মিষ্টি সম্পর্কের গল্পে তাঁদের দেখা যাবে, একথা ভাবলে ভুল করছেন৷ বরং এক্কেবারে তার বিপরীত৷ ক্রাইম থ্রিলার ছবিতে দেখা যাবে পাওলি এবং ঋত্বিককে৷
[‘কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নেব’, কঙ্গনা প্রসঙ্গে মুখ খুললেন আলিয়া]
প্রতিমের বরাবরই প্রথম পছন্দ পাওলি এবং ঋত্বিককে৷ তাই তো তাঁদের বারবারই প্রতিমের সৌজন্যে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে৷ ‘আহারে মন’ ছবিতে শেষবার একসঙ্গে কাজ করেছেন দু’জনে৷ এর আগে ‘মাছের ঝোল’, ‘মিরচি মালিনি’-তেও এই জুটিকে দেখা গিয়েছিল৷ যদিও এবারের ছবির গল্প আগের তুলনায় এক্কেবারে অন্যরকম৷ ‘ইংক’ মূলত ক্রাইম থ্রিলার ছবি৷ ওই ছবিতে একজন সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে ঋত্বিককে৷ একটি ইংরাজি দৈনিকে কাজ করেন তিনি৷ আবহাওয়া সংক্রান্ত খুঁটিনাটি আপডেট দেওয়াই তাঁর কাজ৷ এছাড়া তেমন কোনও বড়সড় ঘটনা কভার করেননি ওই সাংবাদিক৷ কিন্তু একদিন সবকিছু ওলটপালট হয়ে যায়৷ সকাল সকাল এক অভিনেত্রীকে নিয়ে চমকপ্রদ খবর সবার আগে জানতে পারেন ঋত্বিক৷ শিরোনামে চলে আসা ওই খবর বদলে দেয় ঋত্বিকের জীবন৷ কাজের সূত্রে সাংবাদিকের আলাপ হয় অভিনেত্রীর সঙ্গে৷ ধীরে ধীরে ব্যক্তিগত সম্পর্কও তৈরি হয় দু’জনের৷ কিন্তু এমন কী ঘটনা ঘটল, যা অভিনেত্রী এবং সাংবাদিককে একে অপরের এত কাছাকাছি নিয়ে এল, তা নিয়েই এগোবে ‘ইংক’র চিত্রনাট্য৷ অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে পাওলিকে৷
[বলিউডে ফিরছেন ঋতুপর্ণা, ছবির নাম কী?]
ঋত্বিক-পাওলি ছাড়াও ছবিতে দেখা যাবে প্রথম সারির একঝাঁক অভিনেতাকে৷ ঋত্বিক যে ইংরাজি দৈনিকের হয়ে সাংবাদিকতা করেন তার এডিটরের চরিত্রে দেখা যাবে গৌতম ঘোষকে৷ এছাড়াও ছবিতে থাকছেন অম্বরীশ ভট্টাচার্য, শংকর চক্রবর্তী এবং শতরূপা ঘোষকে৷ কবে ছবিটি মুক্তি পাবে, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি৷ এই ছবি নিয়ে অনুরাগীদের উৎসাহের শেষ নেই৷ এক্কেবারে অন্যরকম ভূমিকায় ঋত্বিক এবং পাওলিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা৷
সর্বশেষ খবর
-
‘অবিবাহিত’ প্রেমিকের বাড়িতে স্ত্রী-মেয়ে-জামাই! চক্ষু চড়কগাছ প্রেমিকার, প্রতিবাদ করায় ‘খুনের চেষ্টা’
-
ক্রিকেট কেরিয়ারের দুঃসময় ভুলে বিয়ের পিড়িতে রিঙ্কু, চূড়ান্ত দিনক্ষণ
-
আপাতত ফাঁকাই থাকবে বিধানসভার দ্বিতীয় শীর্ষ পদ! অথৈ জলে ডেপুটি স্পিকার নির্বাচন
-
আইএফএ শিল্ডের সম্ভাব্য সূচি ঘোষিত, কবে কথায় নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
-
ইচ্ছামতো দাম নয়! পাইকারী বাজারে চিনির মূল্য বেধে দিল রাজ্য, মিলবে সুফল বাংলাতেও