সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরেশ রাওয়াল। নামটা শুনলেই মনে পরে যায় এমন একজন অভিনেতাকে, যিনি সব চরিত্রেই সমান ভাবে সাবলীল অভিনয় করেন৷ ‘ফির হেরা ফেরি’, ‘গরম মশালা’, ‘ওয়েলকাম’, ‘দে দনা দন’ ও মুক্তির অপেক্ষায় থাকা ‘সঞ্জু’-র মতো একশোরও বেশি সিনেমায় নিজের চরিত্রদের জীবনদান করেছেন তিনি৷ অভিনেতা জীবনে পেয়েছেন একাধিক সম্মান৷ এহেন পরেশ রাওয়ালকেই এবার দেখা যাবে এক বিশেষ চরিত্রে৷ নরেন্দ্র মোদির বায়োপিকে প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন তিনি৷ আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসেই শুরু হবে ছবির কাজ৷ সূত্রের খবর, সামনের বছর লোকসভা ভোটের আগেই মুক্তি পেতে পারে সিনেমাটি৷
[সরকারি আধিকারিকদের থেকে ঢের ভাল যৌনকর্মীরা, বিজেপি নেতার বক্তব্যে চাঞ্চল্য]
গতবছরই ঘোষণা হয়েছিল এই ছবি৷ প্রবল গুঞ্জণ উঠেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করতে পারেন অক্ষয় কুমার৷ কিন্তু সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরেশ রাওয়াল নিশ্চিত করেন মুখ্যচরিত্রে তাঁর কাজ করার বিষয়টি৷ পাশাপাশি তিনি আরও জানান, প্রধানমন্ত্রী মোদির চরিত্রে অভিনয় করা অন্যতম একটি কঠিন কাজ৷ তবে সেই চরিত্রে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি৷ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ছবির প্রস্তুতি পর্ব৷ চিত্রনাট্য ও পোস্ট প্রোডাকশন কাজ চলছে৷ জানলে অবাক হবেন, কেবল অভিনয়ই না, সিনেমাটি প্রযোজনাও করছেন পরেশ রাওয়াল নিয়ে৷ ‘ও মাই গড’-এর পর এটা তাঁর দ্বিতীয় প্রযোজিত ছবি৷
[মাধুরীর সঙ্গে একান্তে সাক্ষাৎ অমিতের, তবে কি অভিনেত্রী এবার বিজেপিতে?]
মুক্তির অপেক্ষায় থাকা সঞ্জয় দত্তের বায়োপিকে তাঁর বাবা সুনীল দত্তের চরিত্রে অভিনয় করছেন পরেশ রাওয়াল৷ ইতিমধ্যেই ছবিটি দেখে তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সিনেমা বিশেষজ্ঞরা৷ এর আগে, ১৯৯৪-তে সর্দার বল্লভ ভাই প্যাটেলের চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল৷ বিজেপির সঙ্গে পরেশ রাওয়ালের সম্পর্ক দীর্ঘদিনের৷ বিজেপির টিকিটে আহমেদাবাদ পূর্ব লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!