সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা নিয়ে খুব একটা মাথাব্যথা নেই অভিনেত্রী ব্রুনা আবদুল্লার। বলিউডে তাঁর ছবির সংখ্যাও নগন্য। সে অর্থে মনে রাখার মতো কোনও চরিত্রে দেখা যায়নি তাঁকে। তবে তাঁকে দর্শক মনে রেখেছে তাঁর অ্যাপিয়ারেন্সের জন্য। সবসময়েই তিনি ধরা দিয়েছেন বোল্ড, সেক্সি ইমেজে। সিনেমায় তাঁকে বেশি দেখা না গেলেও তিনি ধরা দেন ফটোশুটে। বি-টাউনের অন্যতম জনপ্রিয় মডেল তিনি। বিভিন্ন সময় তাঁর ফটোশুট আলোড়ন তুলেছে সোশ্যাল সাইটে। আবারও সেইরকম এক হট ফটোশুটে সরগরম ইন্টারনেট।
Good Morning Goa!!! #beachbum #foreveronvacation #mybfisthebest #vagator #weekendvibes
AdvertisementAdvertisement
[এমনও হয়! ড্রাইভিং সেন্টারের উদ্বোধন করলেন সলমন খান]
উইকেন্ডে গোয়ায় ঘুরতে গিয়েছেন ব্রুনা। সঙ্গে রয়েছেন তাঁর বন্ধুও। গোয়ায় কখনও মরজিম বিচ কখনওবা পৌঁছে গেলেন সেন্ট অ্যান্টনি চার্চে। আর সেই সব মুহূর্ত ক্যামেরায় বন্দি করেছেন ব্রুনা। ভিডিওতে তাঁর শরীরী আবেদনেই বোঝা যাচ্ছে কতটা লাস্যময়ী তিনি। আপাতত এই ভিডিও সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে।
[শিল্পার ছবি তুলতে গিয়ে নিগৃহীত সংবাদমাধ্যমের কর্মীরা]
তবে এখানেই শেষ নয়, কিছুদিন আগেই পিনস্ট্রিপ টাউজার আর সঙ্গে অন্তর্বাসহীন ব্ল্যাক ব্লেজারে নজর কেড়েছিলেন ব্রুনা। কেউ সমালোচনা করেছিলেন তাঁর, কেউ আবার সাধুবাদ জানিয়েছিলেন সেই সাহসী ফটোশুটকে। ‘গ্র্যান্ড মস্তি’ ছবিতে অভিনেত্রী ছিলেন বেশ বোল্ড। তবে শুধু এই ছবিই নয়, ‘দেশি বয়েজ’ ছবির জনপ্রিয় ‘সুভা হোনে না দে’ গানটিতে তাঁর পারফরমেন্স তাক লাগিয়েছিল দর্শকদের। আর গোয়ায় তাঁর এই নতুন ফটোশুটে তিনি জানান দিলেন বি-টাউনের বম্বশেলদের দৌড়ে তিনি অন্যতম সেরা।
সর্বশেষ খবর
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার
-
মিলবে ৫০ শতাংশ এরিয়ার! রাজ্য সরকারের সিদ্ধান্তে পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর
-
‘আকাশ’ থেকে ‘মনোজ’, আত্মসমর্পণের পথে না হেঁটে নতুন নামে আড়াল খুঁজছেন মাওবাদী নেতা