সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বলিউডের প্রখ্যাত কৌতুক অভিনেতা রজ্জাক খান৷ মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি৷ সঙ্গে সঙ্গে বান্দ্রার হোলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরো কা রাজা’ ছবির মাধ্যমে বলিউডের মাটিতে পা রাখেন রজ্জাক৷ তারপরে আর কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে৷ বলিউডে ছবির সংখ্যা প্রায় ৯০৷ প্রত্যেক ছবিতেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন এই বলিউড অভিনেতা৷ বাদশা, হ্যালো ব্রাদার থেকে জরু কা গুলাম, কেয়া কুল হ্যায় হাম, রূপোলি পর্দায় তাঁর এই স্মৃতিগুলিই রয়ে যাবে সিনেপ্রেমীদের মনে৷ তাঁর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া৷
সর্বশেষ খবর
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!
-
প্রতীক কার! ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ ‘কালীঘাট তৃণমূলের’
-
গেরুয়া উত্তরীয় বনাম বোরখা, পোশাক নিয়ে বারাসত কলেজে সম্মুখ সমরে এবিভিপি-বজরং দল!