সুকুমার সরকার, ঢাকা: একটু একটু করে জীবনকে নতুন করে সাজিয়ে তুলছেন বিতর্কে থাকা বাংলাদেশের অভিনেত্রী পরীমণি (Pori Moni)। জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর তাঁর দিকে যেভাবে ধেয়ে এসেছিল নানা কটাক্ষ,সেসব গুলো অতীত বানিয়ে এখন পরীমণির চোখ ভবিষ্যতের দিকে। তাই তো নতুন নতুন ছবি সই করছেন। জন্মদিন সেলিব্রেশনের প্ল্যান করছেন। মন খুলে জীবন বাঁচছেন। আর এবার তো জীবনও আরও নতুন করে সাজাতে নতুন ফ্ল্য়াটে স্বপ্ন সাজাচ্ছেন পরীমণি। জেল থেকে জামিনে মুক্তি পাওয়া পর অভিনেত্রীকে পুরনো বাড়িতে ঢুকতে দেন না বাড়ির মালিক। প্রতিবাদ করেছিলেন পরী। তবে লাভ কিছু হয়নি। হাতে বাড়ি ছাড়ার নোটিস নিয়ে অপেক্ষায় ছিলেন সু-সময়ের। শেষমেশ, নতুন ফ্ল্য়াটে ঢুকেই ছবি তুলে সোশ্য়াল মিডিয়ায় (Social Media) পোস্টও দিলেন পরীমণি।
ছবিগুলোর সঙ্গে জুড়ে দিলেন জামাইকান সংগীতশিল্পী ও গীতিকার বব মার্লের গানের লাইন। যার বাংলা করলে দাঁড়ায়, ‘যে জীবন যাপন করছ, তাকে ভালবাস, যেভাবে জীবন যাপন করতে ভালবাস, সেভাবেই জীবন কাটাও।

[আরও পড়ুন: শেষ ‘কিশমিশ’ ছবির শুটিং, চুটিয়ে ‘নাগিন ডান্স’ দেব-রুক্মিণীর]
মাদক কাণ্ডে জড়িয়ে ২৭ দিন জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন পরীমণি (Pori Moni)। আর জেল থেকে বেরিয়ে একের পর এক বিতর্ক উসকে দিচ্ছেন অভিনেত্রী নিজেই। সোশ্যাল মিডিয়ায় কখনও প্রতিবাদ করছেন, তো কখনও হাতের তালুতে অশ্লীল বাক্য লিখে নিন্দুকদের মুখে ছাই দিচ্ছেন পরীমণি!

গত ১৯ আগস্ট পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম। এর আগে গত ১৩ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিন সন্ধে ৭টায় তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। গত ৪ আগস্ট প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাড়ি থেকে পরীমণি ও তাঁর সহযোগী দীপুকে আটক করে এলিট ফোর্স র্যাব। এ সময় পরীমণির বাড়ি থেকে বিভিন্ন মদ-সহ নানা ধরনের মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়। ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করা হয়েছে। ২৭ দিন জেলে থাকার পর ৩১ আগস্ট জামিন পান পরীমণি।
[আরও পড়ুন: সত্যিই কি কর ফাঁকি দিয়েছেন Sonu Sood? সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন অভিনেতা]
সর্বশেষ খবর
-
বদলের বঙ্গে স্বাধীনতা দিবসে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী, মোদির পরই সম্প্রচারিত হবে শুভেন্দুর বার্তা
-
ফের উত্তরাখণ্ডের টানেলে দুর্ঘটনা, সুড়ঙ্গে আচমকা জলস্রোত-ধস, ভিতরে আটকে অন্তত ১০ শ্রমিক
-
উত্তম শতবর্ষিকীতে বিশেষ প্রদর্শনী, মিঠুন-প্রসেনজিৎকে সঙ্গে নিয়ে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
মুঘলদের ব্যবহৃত ‘টিস্যু পেপার’ই আজ বাঙালির প্রিয় ‘পদ’! জানেন কোন খাবার?
-
খেলার সময় ৪ ভাইঝিকে পরপর হাসুয়ার কোপ কাকার! মৃত্যু এক শিশুর, সুতিতে ব্যাপক চাঞ্চল্য