Pori Moni

প্রেম নিয়ে পরীমণির রসিকতা! ভিডিওতে কার হাতে হাত রেখেছিলেন? ফাঁস করলেন অভিনেত্রী

হঠাৎ কেন এমন করলেন পরীমণি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২০, ২০২৪, ১৬:১৪

options
link
প্রেম নিয়ে পরীমণির রসিকতা! ভিডিওতে কার হাতে হাত রেখেছিলেন? ফাঁস করলেন অভিনেত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীমণি যা করেন, তাই ভাইরাল। আর এটা তিনিও জানেন। সেই কারণেই যখনই সুযোগ পান, তখনই সোশাল মিডিয়ায় চমক দেন। এই যেমন, সম্প্রতি পরীমণির একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে তাঁকে দেখা গিয়েছে, গাড়ির জানালায় এক পুরুষসঙ্গীর হাতে হাত রাখতে। আর এই ভিডিওর ক্যাপশনে পরী লিখেছিলেন, ফের প্রেমে তিনি!

Advertisement

পরীমণির এই ভিডিও নিয়ে তুমুল কাণ্ড ঘটেছিল ওপার বাংলার বিনোদুনিয়ায়। নিন্দুকরা তো হন্যে হয়ে পড়েছিল, পরীমণির নতুন প্রেমিকের খোঁজ নেওয়ার জন্য। কিন্তু দিন বদলাতেই নতুন চমক দিলেন পরীমণি। স্পষ্টই জানিয়ে দিলেন, ভাইরাল হওয়া সেই ভিডিও ছিল একেবারেই রসিকতা! আর এক সাংবাদিক বন্ধুকে নিয়েই এই রসিকতা করেছেন পরীমণি, তাও স্পষ্ট করলেন সেই ভিডিওতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রথম থেকেই বেশ ডাকাবুকো পরীমণি (Pori Moni)। যা করেন, তা খুল্লমখুল্লা। প্রেম করলেও সোশাল মিডিয়ায় স্পষ্ট জানান। ডিভোর্সেও তাই। তবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি এবার যা করলেন, তা রীতিমতো অবাক করে দেওয়ার মতো। হ্য়াঁ, শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ হওয়ার এক বছর কাটতেই ডিভোর্স অ্যানিভার্সারি পালন করলেন পরী। সঙ্গে দুই সন্তান। শুধু তাই নয়, প্রথমবার মেয়েকেও প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।

Advertisement

পরীমণি সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখেছিলেন, ”আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেবো না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি। আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ঐ আকাশ ছোঁব দেখিস।”

পরীমণি আরও লিখেছিলেন, ”আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিলো আমার ছোট্ট বাচ্চা ছেলেটা! কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতন ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোন অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। না সেটা আমার বা আমার ছেলের! শুকরিয়া । আমারা ভালো আছি । হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী।” আর এবার রসিকতা করেই নতুন প্রেমকাব্য প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.