সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুরাতন’ ছবি রমরমিয়ে চলছে। তারই মাঝে মুক্তি পেল ঋতুপর্ণা সেনগুপ্তর ‘ম্যাডাম সেনগুপ্ত – আবোল তাবোল হত্যা রহস্য’ ছবির পোস্টার। ঝাঁ চকচকে পোস্টার একেবারে বাঙালিয়ানায় ভরপুর। সব ঠিকঠাক থাকলে আগামী ৪ জুলাই মুক্তি পাবে ছবিটি।
সায়ন্তন ঘোষালের এই ছবিতে রাহুল বোসের সঙ্গে জুটি বাঁধছেন ঋতুপর্ণা। সেখানে এক কার্টুনিস্টের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। খুনের রহস্য়ের কিনারাও করবেন তিনি। পোস্টারে ঋতুপর্ণাকে দেখা গিয়েছে খোলা চুলে। পরনে গাঢ় রঙের শাড়ি। ক্যাট আই ফ্রেমড চশমায় নয়া অবতারে ধরা দিলেন অভিনেত্রী। রাহুল বোসকে রাফ অ্যান্ড টাফ অবতারে দেখা গিয়েছে। ব্যাকব্রাশ চুল এবং গালে দাড়ি-গোঁফ নেই। পোস্টারে বাবুরাম সাপুড়ে, হুঁকোমুখো হ্যাংলার মতো আবোল তাবোলের বিখ্যাত সব চরিত্রের দেখা গিয়েছে। রহস্যে মোড়া এই ছবির পোস্টার নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। ছবিও সকলের মন কাড়বে বলেই আশা।
গত বছর ছবির শুটিং হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় শুটিং হয়েছে ছবির। সব ঠিকঠাক থাকলে আগামী ৪ জুলাই মুক্তি পাবে ছবিটি। ঋতুপর্ণা ও রাহুল বোসের জুটি সকলের মন কাড়বে বলেই আশা গোটা টিমের। দর্শকদের মন কতটা জয় করতে পারবে ‘ম্যাডাম সেনগুপ্ত’, সে উত্তর অবশ্য সময় দেবে।
সর্বশেষ খবর
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!
-
প্রতীক কার! ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ ‘কালীঘাট তৃণমূলের’
-
গেরুয়া উত্তরীয় বনাম বোরখা, পোশাক নিয়ে বারাসত কলেজে সম্মুখ সমরে এবিভিপি-বজরং দল!
-
‘ভারতবিদ্বেষে’র হাওয়ায় প্রথম চিন সফর! কী বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক?