Prasenjit Chatterjee

হাসপাতালে ভর্তি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, কোন রোগে আক্রান্ত অভিনেতা?

অস্ত্রোপচারের কারণে জুলাই মাসে কলকাতা সফর বাতিল হতে পারে বিশ্বজিতের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ২১:৫৩

options
link
হাসপাতালে ভর্তি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, কোন রোগে আক্রান্ত অভিনেতা?
ফাইল ছবি।

মুম্বইয়ের হাসপাতালে ভর্তি অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। তাঁর বাঁ চোখে ছানি অপারেশন হয়েছে। অপারেশনের পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান চিকিৎসকরা। বর্তমানে তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চলতি মাসে তাঁর কলকাতায় আসার কথা ছিল। কিন্তু এই অস্ত্রোপচারের কারণে এই সফর বাতিল হতে পারে।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছে। বুধবার জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থার স্থিতিশীল রয়েছে। তাঁকে আপাতত ১৫ দিন বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। তাঁকে কোনও কাজ করতে নিষেধ করা হয়েছে। জুলাই মাসে বিশ্বজিতের কলকাতায় আসার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।

Advertisement

উল্লেখ্য, ১২ জুলাই বাংলার প্রবীণ অভিনেতাদের সংবর্ধনা দিতে চলেছে বঙ্গ বিজেপি। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে। এই অনুষ্ঠানে যোগদানের জন্য তাঁর কলকাতার আসার কথাও ছিল। কিন্তু অস্ত্রোপচারের কারণে তিনি আসতে পারবেন না বলে জানা গিয়েছে।

Advertisement

সম্প্রতি পদ্ম সম্মান পেয়েছেন বিশ্বজিতের ছেলে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছেলের এই সম্মান প্রাপ্তিতে খুশি হয়েছেন তাঁর বাবা। এই নিয়ে সংবাদ প্রতিদিনকে তিনি জানিয়েছেন, “বুম্বা আমার পরিবারের মুখ উজ্জ্বল করেছে। আমার ঠিক কতটা ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না ওকে আমার অনেক আশীর্বাদ।” ছেলের নতুন ছবি ‘অনেকদিন পর’-এর জন্য তাঁকে শুভকামনা জানান বিশ্বজিৎ। এরপরই বর্ষীয়ান এই অভিনেতার চোখে অস্ত্রোপচারের খবর প্রকাশ্যে এল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.