মনের গহন দুনিয়ায় উঁকি প্রতীমের, প্রকাশ্যে ‘আহারে মন’-এর টিজার

দেখুন ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২০, ২০১৮, ১৮:২৯

options
link
মনের গহন দুনিয়ায় উঁকি প্রতীমের, প্রকাশ্যে ‘আহারে মন’-এর টিজার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন বোঝা বড় দুষ্কর। কখনও পাগল, কখনও আবুঝ। আবার কখনও খেয়ালি, ফেরারি, অচেনা। মন কেমনের এমনই মনতাজ নিয়ে হাজির পরিচালক প্রতীম ডি গুপ্তা। প্রকাশ্যে এল ছবির টিজার। পরিচালকের ক্যামেরায় ধরা দিলেন একঝাক তারকা। মমতা শংকর, আদিল হুসেন, অঞ্জন দত্ত, ঋত্বিক চক্রবর্তী, পাওলি দাম, পার্ণো মিত্র এবং চিত্রাঙ্গদা চক্রবর্তী। সকলে মিলে তুলে ধরেছেন মনের ইতিকথা।

Advertisement

Advertisement

[অবশেষে মিলল সেন্সর বোর্ডের সম্মতি, প্রকাশ্যে ‘পিউপা’র টিজার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাঁচ অধ্যায়-এর মাধ্যমে টলিউডে যাত্রা শুরু করেছিলেন প্রতীম।  সাহেব বিবি গোলাম-এর রসায়নে দর্শকদের নজর কাড়েন। এরপরই বাঙালির পাতে পরিবেশন করেন সাধের মাছের ঝোল। এবার মানুষের মনের গভীরে প্রবেশ করার চেষ্টা করেছেন পরিচালক। বাইরের জগতের কাছে যা অপ্রকাশিত থেকে যায়, সেই অন্তর মহলের কাহিনি বলতে চলেছেন তিনি। পরিচালকের এ কাহিনির নয়া ঝলক বেশ পছন্দ হয়েছে টলিউডের। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ টলি তারকাদের মন ছুঁয়ে গিয়েছে।

 

জুন মাসের ২৯ তারিখ মুক্তি পাবে প্রতীমের এই মনের কোলাজ। দর্শকদের কাছে অন্য রূপে ধরা দেবেন ঋত্বিক, পার্ণো, পাওলিরা। বর্ষার আমেজে মনের এ সুর অবশ্যই দর্শকদের পছন্দ হবে। এমনটাই মনে করছেন সিনেপ্রেমীরা।

[কাঠুয়া কাণ্ডের প্রতিবাদ করে বিদ্রুপের মুখে করিনা, পালটা দিলেন স্বরা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.