Sonam Wangchuk

‘আমি জানি না’, সোনম সম্পর্কে ‘শূন্য’ জ্ঞান! হাসির খোরাক প্রিয়াঙ্কার তুতো বোন মান্নারা

মান্নারা চোপড়া সোনম ওয়ংচুক প্রসঙ্গে বিন্দু বিসর্গ কিছুই জানেন না! এক্কেবারে অজ্ঞ! প্রিয়াঙ্কার তুতো বোনের 'জ্ঞানের ভান্ডার'-এ হাসির রোল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ১৪:৫৮

options
link
‘আমি জানি না’, সোনম সম্পর্কে ‘শূন্য’ জ্ঞান! হাসির খোরাক প্রিয়াঙ্কার তুতো বোন মান্নারা
সোনম সম্পর্কে কিছুই জানেন না মান্নারা!

পরিবেশকর্মী, বিজ্ঞানসাধক, শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন দেশবাসী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তাঁর আমরণ অনশন। তাঁর এই অনশন একুশে পা রাখতেই পুলিশ বলপূর্বক তাঁকে যন্তরমন্তর থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করে। তবুও নির্বিকার সরকার! সমাজমাধ্যমে ক্ষোভে ফুঁসছে বলিউডের একাংশ। এদিকে চোপড়া খানদানের মেয়ে মান্নারা চোপড়া সোনম ওয়াংচুক প্রসঙ্গে বিন্দু বিসর্গ কিছুই জানেন না!

Advertisement

শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু, সত্যি। সোশাল মিডিয়ায় প্রিয়াঙ্কা ও পরিণতির তুতো বোনের সেই বিশেষ মুহূর্তের ভিডিও ভাইরাল। যেখানে সোনম ওয়াংচুককে নিয়ে প্রশ্ন করলে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হন। কোনওক্রমে তা সামাল দিতে ‘নো কমেন্ট’-এ ই ভরসা রাখেন। তাঁর এই ‘জ্ঞানের ভান্ডার’ দেখে হাসির রোল সোশালপাড়ায়।

Advertisement
Mannara Chopra reacts to questions about Sonam Wangchuk's hunger strike.
সোনম ওয়াংচুক, ছবি: সংগৃহীত

প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের খুড়তুতো বোন এবং বিগ বস ১৭-এর প্রতিযোগী মান্নারা চোপড়া। শনিবার গোয়ায় একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানেই পাপারাজ্জিরা তাঁকে সোনম ওয়াংচুককে নিয়ে প্রশ্ন করলে বেকায়দায় পড়েন অভিনেত্রী। বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতক্রিয়া জানতে চাইলে তাঁর সপাট জবাব, ‘আমি এবিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।’

Advertisement
Mannara Chopra during a media interaction about Sonam Wangchuk's hunger strike.
সোনম সম্পর্কে অবগত নন মান্নরা

সেই মুহূর্তের ক্লিপিংই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যেখানে মান্নারার চোখে মুখে বিভ্রান্তির ছাপ একদম স্পষ্ট। এরপর ওয়াংচুক সম্পর্কে আমির খানের মন্তব্যকে সমর্থন করেন কিনা জানতে চাইলে আরও অস্বস্তিতে পড়েন মান্নারা। একের পর এক প্রশ্নে বিভ্রান্ত দৃষ্টিতে পাশে থাকা শিব ঠাকরের দিকে তাকান অভিনেত্রী। কয়েক সেকেণ্ড থেকে মান্নারার জবাব, “কী? আমি জানি না, দুঃখিত।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Buzzzooka Spotlight (@buzzzookaspotlight)

এরপর আর কোনও মন্তব্য না করে সেখান থেকে চলে যান।” ওয়াংচুক সম্পর্কে কী মন্তব্য করেছিলেন ‘থ্রি ইডিয়টস’-এর ‘ব়্যাঞ্চো’ আমির? ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছিলেন, “থ্রি ইডিয়টস ছবিটা বানানোর সময়ে পরিচালক রাজকুমার হিরানি বা লেখক অভিজিৎ জোশী সোনমের ব্যাপারে জানতেন না।”

আমিরের মন্তব্য ঘিরে দানা বেঁধেছিল বিতর্ক। কারণ সোনম নিজে বলেছিলেন, তাঁর জীবন থেকে অনুপ্রাণিত ‘থ্রি ইডিয়টস’। যদিও ছবির গল্পের সঙ্গে তাঁর মিল নেই। তবে ‘বাস্তবের র‍্যাঞ্চো’ বলেই সোনমকে চেনে গোটা দেশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.