দেখতে দেখতে একুশে পা সোনম ওয়াংচুকের অনশন। শনিবার ভোরবেলা এই ঘটনায় একেবারে নাটকীয় মোড়। যন্তর মন্তর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। শোনা যাচ্ছিল, চিকিৎসকরা একপ্রকার জবাব দিয়ে দিয়েছেন। যে কোনও সময় ‘অর্গ্যান ফেলিওর’ হতে পারে। এমতাবস্থায় এদিন সকালে সোনমের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে একপ্রকার জোর করেই পুলিশ তুলে নিয়ে গিয়েছে। ভর্তি করা হয়েছে সফদরজং হাসপাতালে। রাখা হয়েছে জরুরি বিভাগে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে মায়ানগরীর সিনেপাড়ার একাংশ। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশাল দাদলানি, প্রকাশ রাজ।
সোনমের অনশনে কেন্দ্রের ‘মৌন’ প্রতিক্রিয়ায় আগেই সুর চড়িয়েছিল বহু সেলিব্রিটি। এদিনের ঘটনায় রাগের পারদ ঊর্ধ্বমুখী হওয়ার নেপথ্যে রয়েছে আরও একটি বিশেষ কারণ। ককরোচ জনতা পার্টির সদস্য অভিজিৎ দিপকের অভিযোগ, পুলিশৎ বলপূর্বক সোনমকে সরিয়ে দিয়েছে। সেই সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গেও অভব্য আচরণ করেছ। একটানা একুশ দিনের অনশনে সোনমের ওজন প্রায় কুড়ি শতাংশ কমে গিয়েছে। তবুও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। তাঁদের দাবি পূরণ না হলে অনশনেই অটল থাকবেন সোনম ওয়াংচুক। এর মাঝেই শনিবার ভোরের ঘটনায় তুমুল সমালোচনা করেছেন গায়ক বিশাল দাদলানি।
আরও পড়ুন:
View this post on Instagram
সমাজমাধ্যমে একটি ভিডিওবার্তায় প্রশাসনকে কাঠগোড়ায় তুলেছেন গায়ক। তাঁর প্রশ্ন, “আপনারা কখনও এমন কাপুরুষতা দেখেছেন? সোনমজিকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। দেশের সঙ্গে যা করছে সেটা অত্যন্ত দুঃখজনক। এই দেশের মানুষ আর কতদিন ঘুমিয়ে থাকবেন? এখন না জাগলে আর কবে জাগবেন? আমি জানি না কী বলব, কী ভাবব। শুধু ইচ্ছে করছে আমি যদি সেখানে থাকতে পারতাম এবং কোনওভাবে তাঁকে সাহায্য করতে পারতাম। প্রচণ্ড রাগ হচ্ছে।”

অভিনেতা প্রকাশ রাজও এক্স হ্যান্ডেলে সুর চড়িয়ে লেখেন, ‘গোটা বিশ্ব এমন এক কাপুরুষ সরকারের সাক্ষী যাঁরা যুব সমাজের সঙ্গে আলোচনায় বসতে চায় না। বরং স্বৈরাচারীর মতো আচরণ করে। শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ভেঙে দিয়ে জোর করে ওয়াচুককে সরিয়ে নিয়ে যাওয়া নিতান্ত ভয় ছাড়া আর কিছু নয়। অত্যন্ত লজ্জাজনক একটি ঘটনা।’
World is witnessing a Coward government who don’t want to engage in a dialogue with the youth but want to behave like Dictators . Forcibly taking away @Wangchuk66 and disrupting Students peaceful protest is a sign of Fear . What a SHAME #justasking pic.twitter.com/IrRKNQ9aFN
— Prakash Raj (@prakashraaj) July 18, 2026
আরও একটি পোস্টে তাঁর বিস্ফোরক দাবি, ‘পর্দার আড়ালে কী আছে? ৫৬ ইঞ্চির বুকের আড়ালে আছে শুধুই ভয়।’ অভিনেত্রী সোনাক্ষী সিনহার প্রতিবাদের ভাষাটা একটু অন্যরকম। এক নারী আন্দোলনকারীর ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি সোনম ওয়াংচুককে জোর করে আটক করার অভিযোগ করেন।

অভিনেত্রী স্বরা ভাস্করের মতে, ‘এটা ব্রিটিশ শাসনের চেয়েও খারাপ ব্যবহার।’ দিয়া মির্জা সোনমের আন্দোলন ও নিট পরাক্ষার্থীদের সমর্থনে লেখেন, ‘আমি এই দেশের ছাত্রদের পাশে রয়েছি। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সমর্থন করি। শিক্ষাব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করা, স্বচ্ছতা বজায় রাখা এবং প্রয়োজনীয় সংস্কার আনার দাবির পাশে আমি আছি। সোনম ওয়াংচুক, নেহা, আমিন ও মণীশের সঙ্গে রয়েছি।’
View this post on Instagram

অভিনয়ের দৌলতে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বেশ ওয়াকিবহাল হৃত্বিক। এই মর্মে অভিনেতার বক্তব্য, ‘ একটি ছবিতে শিক্ষকের ভূমিকায় অভিনয় করতে গিয়ে বিষয়টা বুঝেছি। ছাত্রছাত্রীদের মানসিক পরিস্থিতির বাস্তব চিত্রটা অনুভব করতে পেরেছিলাম।’

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তৃণমূলের ‘শূন্যস্থানে’ যেন না আসে ‘ভণ্ড’ কমিউনিস্ট, দলকে সতর্কবার্তা তথাগতর
-
বিশ্বভারতীতে ওয়াংচুকের সমর্থনে বিক্ষোভ এসএফআইয়ের, ‘চিনের দালাল’ বলে চড়াও এবিভিপি
-
ইউরোপের বুকে ভারতের জয়ধ্বনি! ব্রাজিলের ক্লাবকে হারিয়ে গোথিয়া কাপ চ্যাম্পিয়ন মিনার্ভা
-
বর্ষারাতের ডিনারে চিরাচরিত খিচুড়ি-ডিমভাজার বদলে হোক সুস্বাদু স্যুপ, রইল ৫ সহজ রেসিপি
-
অধিকৃত কাশ্মীরে পাক সেনার গণহত্যা! পাকিস্তানের কাছে প্রতিটি মৃত্যুর হিসেব চাইল রাষ্ট্রসংঘ