Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Priyanka Chopra

‘দীপিকার থেকে অনেক ভালো’, প্রিয়াঙ্কার ‘বারাণসী’ লুকের সঙ্গে ‘কল্কি’র তুলনা

দক্ষিণী পরিচালক এসএস মৌলির হাত ধরে 'মন্দাকিনী' রূপে দর্শকের দরবারে ফিরছেন প্রিয়াঙ্কা। সৌজন্যে বহু প্রতিক্ষীত ছবি 'বারাণসী'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৫:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৫:২৮

options
link
‘দীপিকার থেকে অনেক ভালো’, প্রিয়াঙ্কার ‘বারাণসী’ লুকের সঙ্গে ‘কল্কি’র তুলনা zoom
দীপিকার সঙ্গে প্রিয়াঙ্কার তুলনা
Advertisement

সাল ২০১৯, সেই বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। মাঝে কেটে গিয়েছে সাত বছর। দেশীয় ছবিতে দেখা মেলেনি ‘দেশি গার্ল’-এর। ভক্তরা অধীর অপেক্ষায় দিন গুনছিলেন, আবার কবে পর্দায় প্রিয়াঙ্কা ম্যাজিক দেখবেন। এবার সেই অপেক্ষার প্রহর গোনা শেষ। প্রিয়াঙ্কার জন্মদিনেই সিনেপ্রেমীদের সারপ্রাইজ। ভারতীয় সিনেমায় ধুঁয়াধার কামব্যাক! দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলির হাত ধরে ‘মন্দাকিনী’ রূপে দর্শকের দরবারে ফিরছেন প্রিয়াঙ্কা। সৌজন্যে বহু প্রতিক্ষীত ছবি ‘বারাণসী’।

প্রথম ঝলকেই প্রিয়াঙ্কার দৃপ্ত চাহনিতে যেন একেবারে ‘ক্লিন বোল্ড’ নেটভুবন! রাজামৌলি আর দক্ষিণী ছবির সমীকরণে যে বিশেষ চমক থাকবে সে কথা বলার অবকাশই রাখে না। আপাদমস্তক কালো পোশাক, এলোমেলো কোঁকড়ানো চুল আর তীক্ষ্ণ চাহনিতে ‘মন্দাকিনী’ প্রিয়াঙ্কা প্রথম ঝলকেই আরও একবার নিজের জাত চেনালেন তা বলাই বাহুল্য। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে লুক প্রকাশ্যে আসার পর সিনেপাড়ার অন্দরের কানাঘুষো, রাজামৌলির কাছে প্রিয়াঙ্কা যে ডান্স নম্বরের অনুরোধ করেছিলেন তারই ক্লিপিং। প্রিয়াঙ্কার লুক প্রকাশ্যে আসার পর ভক্তদের একাংশ দীপিকা পাডুকোনের ‘কল্কি’র সঙ্গে তুলনা টেনেছেন। পিগি চপসের অনুরাগীদের মতে, ‘কাল্কি ২৮৯৮ এডি-তে দীপিকা পাডুকোনের থেকেও এই লুক অনেক বেশি আকর্ষণীয়।’

দীপিকা-প্রিয়ঙ্কার লুকের তুলনা

অপর এক ভক্তের দাবি, ‘এটা ‘বারাণসী’-তে প্রিয়াঙ্কার লুক? অসাধারণ সুন্দর লাগছে। রাজামৌলি প্রিয়াঙ্কাকে দুর্দান্তভাবে উপস্থাপন করবেন বলেই আশাবাদী। ছবিটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। জন্মদিনের অনেক শুভেচ্ছা, পিসি। মন্দাকিনী চরিত্র নিয়ে অনেক আশা রয়েছে। আশা করি একেবারে নতুন কিছু দেখতে পাব।’

প্রিয়াঙ্কার বিপরীতে মুখ্য ভূমিকায় রয়েছেন মহেশবাবু। ‘রুদ্র’ চরিত্রে দেখা যাবে এই দক্ষিণী তারকাকে। শোনা যাচ্ছে, কুড়ি মিনিটের জন্য ভগবান রামের ভূমিকাতেও নাকি পর্দায় আর্বিভূত হবেন! এছাড়াও রয়েছেন মালায়ালি সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারন। খলনায়ক কুম্ভ চরিত্রে দর্শকের দরবারে ধরা দেবেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.