কলকাতা পুরসভার নির্বাচনে ২০৯টি ওয়ার্ডেই বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিতে ও ভোটের রণনীতি চূড়ান্ত করতে সপ্তাহ শেষে বৈঠকে বসছে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে পুরসভার ওয়ার্ড ডিলিমিটেশন নিয়ে ৫ সেপ্টেম্বর থেকে যে গণশুনানি শুরু হচ্ছে সেখানে তথ্য ও মানচিত্র-সহ হাজির হতে দলীয় প্রতিনিধিদের গাইডলাইনও স্থির করে দিয়েছেন শীর্ষনেতৃত্ব।
বিষয়টি নিয়ে মঙ্গলবার বিধানসভায় এক প্রশ্নের উত্তরে ঋতব্রত জানান, ‘‘ডিলিমিটেশনের পর যে ২০৯টি ওয়ার্ড হচ্ছে সেখানে সর্বত্রই বিজেপির বিরুদ্ধে আমাদের প্রার্থীরা লড়াই করবেন। হাওড়া-সহ সমস্ত পুরসভাতেই প্রতিটি ওয়ার্ডেই নাগরিক স্বার্থে দলীয় প্রার্থীরা ভোটে লড়ছেন। পুরভোটের রণকৌশল চূড়ান্ত করতে সপ্তাহ শেষে সিনিয়র লিডারশিপ ও পুরভোটের দায়িত্বে যাঁরা আছেন তাঁরা সবাই মিলে বসে ‘কালেক্টিভ ডিসিশন’ নেওয়া হবে।’’ ঋতব্রতদের ঘনিষ্ঠদের দাবি, পুরভোটের আগেই দলের প্রতীক ও তহবিল নিয়ে নির্বাচন কমিশন রায় দিয়ে দেবে। তখন ভোট লড়তে আরও সুবিধা পাবেন প্রার্থীরা। এদিনই ঋজু দত্তকে দলের জাতীয় মুখপাত্র হিসাবে দায়িত্ব দিয়েছে ‘আসল তৃণমূল’।
আরও পড়ুন:
এসআইআরে যাঁদের আবেদন এখনও ট্রাইবুন্যালে আটকে তাঁদের নাম পুজোর আগেই ভোটার তালিকা তুলতে রাজ্য সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানাচ্ছে ঋতব্রত শিবির। বিষয়টি নিয়ে শীঘ্রই মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থও হচ্ছে ‘আসল তৃণমূল’। পুরভোট নিয়ে দলীয় রণকৌশল চূড়ান্ত করতে সপ্তাহ শেষে বৈঠক ডাকা নিয়ে এদিনই বিধানসভায় প্রাক্তন পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম এবং জাভেদ খানের সঙ্গে একদফা কথাও বলে নেন বিরোধী দলনেতা।
ওয়ার্ড পূণর্বিন্যাসের বিজ্ঞপ্তির মধ্য দিয়েই কলকাতা ও হাওড়া পুরসভার ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ইতিমধ্যেই বিজেপি নির্বাচনী কমিটি গড়ে মাঠে নেমে পড়েছে। উলটোদিকে বিরোধী দলনেতা ঋতব্রতর তৃণমূলও প্রস্তুতি শুরু দিয়েছে। পুরসভার সর্বদলীয় বৈঠকে বিধানসভার উপদলনেতা সন্দীপন সাহা গিয়ে ডিলিমিটেশন নিয়ে আপত্তির কথা জানিয়ে এসেছেন। দলের উত্তর ও দক্ষিণ কলকাতা জেলা সভাপতির কাছে সম্ভাব্য ওয়ার্ডের প্রার্থী তালিকা তৈরির কাজ শুরুর নির্দেশও দিয়েছে ‘আসল তৃণমূল’।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?
-
আরও একটু মেসি হলে ক্ষতি কী! অবসরের পর লিওর নামে ‘সংগ্রহশালা’ উৎসর্গ বারাসতের সন্দীপের
-
নেপালে প্রলয়ের ফল, বিহারে ভেসে আসছে ‘অজানা মাছ’, বিপজ্জনক মৎস্যমুখে বারণ প্রশাসনের
-
বন্ধ হবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস? কড়া নোটিস দমকলের, ৪৮ ঘণ্টায় জবাব তলব
-
শ্রদ্ধাঞ্জলি পদযাত্রা মুখ্যমন্ত্রী শুভেন্দু, উত্তম কুমারের মতো সাজলেই সেরাদের পুরস্কৃত করবে রাজ্য সরকার