Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
CM Suvendu Adhikari

‘তথ্য লুকোবেন না’, জরুরি বৈঠকে ডেঙ্গু রুখতে নভেম্বর পর্যন্ত নজরদারির নির্দেশ শুভেন্দুর

রাজ্যের একাধিক জায়গায় ডেঙ্গু সংক্রমণের তথ্য আসছে। ডেঙ্গু রুখতে আধিকারিকদের সঙ্গে স্বাস্থ্যভবনে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডেঙ্গু হলে তথ্য না লোকানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ২০:১৭

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ২০:১৭

options
link
‘তথ্য লুকোবেন না’, জরুরি বৈঠকে ডেঙ্গু রুখতে নভেম্বর পর্যন্ত নজরদারির নির্দেশ শুভেন্দুর zoom
ডেঙ্গু রুখতে নভেম্বর পর্যন্ত নজরদারির নির্দেশ শুভেন্দুর।
Advertisement

রাজ্যের একাধিক জায়গায় ডেঙ্গু সংক্রমণের তথ্য আসছে। ডেঙ্গু রুখতে আধিকারিকদের সঙ্গে স্বাস্থ্যভবনে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডেঙ্গু হলে তথ্য না লোকানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী। গতবারের থেকে এবার রাজ্যে ৫০ শতাংশ কম ডেঙ্গু সংক্রমণ। সেই কথাও জানানো হয়েছে। রাজ্যে এই মুহূর্তে ১৪৮ জন ডেঙ্গু আক্রান্ত। জ্বর হয়ে বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষা করা যাবে। সেই কথাও জানানো হয়েছে।

বর্ষার মাঝামাঝি থেকেই রাজ্যে থাবা বসিয়েছে ডেঙ্গু। বহু এলাকায় ঘরে ঘরে জ্বরে আক্রান্তের খোঁজ মিলছে। সেপ্টেম্বরের শুরুতেও রাজ্যে বর্ষার বিরাম নেই। আবহাওয়ার খামখেয়ালিপনায় আরও বেশি করে ডেঙ্গু-সহ সংক্রমণ ছড়াচ্ছে বলে চিকিৎসকরা জানাচ্ছেন। এই অবস্থায় ডেঙ্গু রুখতে আজ, মঙ্গলবার স্বাস্থ্যভবনে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য আধিকারিকরাও ছিলেন ওই বৈঠকে। সেখানেই ডেঙ্গি মোকাবিলায় একাধিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই মুহূর্তে রাজ্যে ১৪৮ জন ডেঙ্গি আক্রান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। “ডেঙ্গু হলে লুকোবেন না।” নির্ভয়ে ডাক্তারদের এই রোগ হলে লেখার অভয় আরও একবার দিলেন মুখ্যমন্ত্রী। এখনও অবধি রাজ্যে চার হাজারের মতো ডেঙ্গু আক্রান্ত। গতবারের থেকে এবার রাজ্যে ৫০ শতাংশ কম ডেঙ্গু আক্রান্ত। সেই বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এখন ডেঙ্গুর মরসুম। পুজোর পর পর্যন্ত এই সংক্রমণের সময়কাল থাকে। সেই কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, আগামী নভেম্বর মাস পর্যন্ত ডেঙ্গু নিয়ে নজরদারি চলবে।

কলকাতার ১২টি ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তের সন্ধান মিলেছে। এখনও মহানগরের ৬১টি ওয়ার্ড ডেঙ্গুমুক্ত বলে জানানো হয়েছে। রাজ্যের অন্যান্য জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ ও নদিয়ায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি বলে স্বাস্থ্যভবন সূত্রে জানানো হয়েছে। রাজ্যে পালাবদলের পর বহু পুরসভা ভেঙে গিয়েছে। বহু পুরসভায় প্রশাসক নিয়োগ হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, অনেক জায়গাতেই পুরসভায় প্রশাসক নেই। চেয়ারম্যানদের অনেকেই কাজ করছেন না! কিছু পুরসভাও উন্নয়ন ও পরিষেবামূলক কাজকর্ম করছে না বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.