Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
CM Suvendu Adhikari

বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?

মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম সুকান্তের বাড়িতে যাচ্ছেন শুভেন্দু। তাই মেনুতে রয়েছে বিশেষ চমক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ২২:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ২২:৫০

options
link
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ? zoom
ফাইল ছবি।
Advertisement

বুধবার প্রশাসনিক সভা করতে বালুরঘাটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ কয়েকটি উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি। তার মাঝে এদিন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম সুকান্তের বাড়িতে যাচ্ছেন তিনি। তাই মেনুতে রয়েছে বিশেষ চমক। সুকান্ত নিজেই তা জানিয়েছেন। 

অন্যান্য বাঙালির মতো মাছে-ভাতে বাঙালি মুখ্যমন্ত্রীও। সেই দিকে নজর রেখে মেনুতে মাছের প্রাধান্য বেশি রাখা হয়েছে। সুকান্ত মজুমদার জানিয়েছেন, স্থানীয় একটি বিশেষ মাছ শুভেন্দুর পাতে পরিবেশন করা হবে। সেটি হল রাইখোর বা রাইখয়রা। এছাড়াও থাকবে ইলিশ মাছ। রাইখয়রা হল বাটা জাতীয় ছোট ও সুস্বাদু মাছ। এই মাছ সাধারণত মিষ্টি জলেই হয়। যদিও রাই খয়রা মাছের ঝাল, ঝোল নাকি অন্য কোনও পরিবেশন বানানো হবে তা খোলসা করেননি সুকান্ত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লখ্য, বুধবার বালুরঘাটে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। দক্ষিণ দিনাজপুর জেলা ও বালুরঘাট লোকসভা কেন্দ্রে যেসব প্রকল্প অনুমোদন পেয়েছে বা অনুমোদনের অপেক্ষায় রয়েছে সেগুলি নিয়ে একটি রিভিউ মিটিং হবে। সেখানেও উপস্থিত থাকবেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার বালুরঘাট সফরে যাচ্ছেন তিনি। সেই কারণে সুকান্ত তাঁকে বাড়িতে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ রক্ষা করে তাঁর বাড়িতে যেতে রাজি হয়েছেন শুভেন্দু। এই আমন্ত্রণ নিয়ে সুকান্ত বলেন, “আর পাঁচটা বাড়িতে যেমন আত্মীয়-স্বজন বাড়িতে যায়, এক্ষেত্রেও সেরকমই।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.