গত মে মাসে সূরজ নাম্বিয়ারের সঙ্গে দীর্ঘ বছরের দাম্পত্যে ইতি টানেন। যৌথ বিবৃতিতে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন মৌনী-সূরজ। আইনি প্রক্রিয়া চলাকালীনই নতুন সম্পর্কে জড়ালেন বঙ্গললনা! মায়ানগরীর সিনেপাড়ার অন্দরের কানাঘুষো, কাছের বন্ধু-টেলি অভিনেতা অর্জুন বিজলানির সঙ্গে নিভৃতে প্রেম করছেন সদ্য বিবাহবিচ্ছিন্না মৌনী (Mouni Roy)। সমাজমাধ্যমে এই চর্চা জোরাল হতেই তীব্র ক্ষভ প্রকাশ করেছেন অর্জুন (Arjun Bijlani)।
শুধুমাত্র লাইক-ভিউ বাড়ানোর স্বার্থে নির্ভেজাল বন্ধুত্বকে কলঙ্কিত না করার আর্জি অভিনেতার। এধরনের চটকদার শিরোনামে কারও ইমেজ কলুসিত না করার অনুরোধ করেছেন মৌনীর বন্ধু অর্জুন বিজলানি। প্রেম জল্পনার সূত্রপাত কীভাবে? এক পাপারাজ্জি তঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে অর্জুন আর মৌনীর রেস্তরাঁ থেকে বেরনোর একটি ভিডিও পোস্ট করেন। এরপরই তাঁদের সম্পর্ক নিয়ে সোশালপাড়ায় চর্চা শুরু।
আরও পড়ুন:

ঘটনায় অত্যন্ত বিরক্তির সঙ্গে অর্জুন একটি বিবৃতি জারি করে এই জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। নির্দিষ্ট পেজের নাম উল্লেখ না করলেও বন্ধুত্বকে বলপূর্বক প্রেম বলে দাগিয়ে দেওয়ার প্রবণতার বিরুদ্ধে সরব হন। গসিপ পেজগুলোর উদ্দেশে অর্জুনের বার্তা, ‘যে পেজগুলো চটকদার ভুয়ো খবরে নজর কাড়তে চায় তাদের উদ্দেশে বলছি, পনেরো বছরের বন্ধুত্ব রাতারাতি প্রেমে বদলে যায় না। আকর্ষণীয় শিরোনামের জন্যও সেটা সম্ভব নয়।’
View this post on Instagram
আরও বলেন, “যে বন্ধু কঠিন সময়ের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে তাঁর পাশে থাকা প্রয়োজন। ভিউ পাওয়ার তাগিদে বন্ধুত্বকে প্রেমের রঙে রাঙিয়ে দেওয়ার প্রয়োজন নেই। তথ্য যাচাই করে বিচার করা উচিত। কারণ আমরা পরস্পরের প্রতি দায়িত্বশীল ও দায়বদ্ধ। সত্যিই হতাশাজনক। একজন নারী ও একজন পুরুষের সম্পর্ক প্রেম হয় না। দয়া করে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছাড়াবেন না।’ অর্জুনের সমর্থনে অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজাও একটি পোস্টে লেখেন, ‘কী আজেবাজে কথা! শুধু ভিউ পাওয়ার জন্য আপনারা যা খুশি পোস্ট করবেন?’

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাদল অধিবেশনে কেন্দ্রের ঝুলি ভরা বিল! কড়া হবে জাতীয় সম্মান অবমাননা আইন?
-
রথেই কোটি টাকার কালীপুজোর খুঁটিপুজো, বদলের বাংলায় বারাসতের ক্লাবেও বদলাচ্ছে সমীকরণ?
-
চামর হাতে কাঁসর ঘণ্টা বাজিয়ে রথ টানলেন ইন্দ্রাণী, এক নজরে তারকাদের রথযাত্রার ঝলক
-
৭-৮ ঘণ্টা ঘুমিয়েও চোখের নিচে কালি? জেনে নিন কখন ডাক্তারের কাছে যেতে হবে
-
অবসাদে ভুগে চরম পদক্ষেপ নিতে চেয়ে এআইয়ের দ্বারস্থ সন্তান? মা-বাবাকে জানিয়ে দেবে মেটাই