সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত কাজ থাকায় পরিণীতির বিয়েতে আসতে পারেননি প্রিয়াঙ্কা চোপড়া। তবে সুদূর আমেরিকা থেকে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা। তবে শুধু শুভেচ্ছা নয়, তাঁর পোস্টে পরিণীতিকে ছোট্ট টিপসও দিলেন প্রিয়াঙ্কা।
পরিণীতির বিয়ের ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখলেন, ”পিচকার পারফেক্ট। তোমাদের দুজনকে প্রচুর ভালবাসা পাঠালাম। চোপড়া পরিবারে তোমাকে স্বাগত চাড্ডা। আমাদের পাগলের দুনিয়া তোমার ভালো লাগবে।”
পরিণীতির ডাক নাম ধরে ডেকে প্রিয়াঙ্কা আরও লিখলেন, ”তিশা তুমি সবচেয়ে সুন্দর নববধূ। সারাজীবন তুমি খুশি থেকো। আর হ্যাঁ, আগলে রেখো তোমার ভালোবাসাকে।”
View this post on Instagram
রবিবাসরীয় গোধূলি লগ্নে পাঞ্জাবী রীতি রেওয়াজ মেনে উদয়পুরে রাজকীয় বিয়ে সম্পন্ন হল ‘রাঘনীতি’র। ঠিক যেন রূপকথা। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই বর-কনের ছবি দেখার অপেক্ষায় সোশাল মিডিয়া থেকে চোখ সরছিল না ভক্তদের। এবার ইচ্ছেপূরণ। প্রকাশ্যে রাঘব-পরিণীতির বিয়ের একাধিক ছবি। ‘রাঘনীতি’কে শুভেচ্ছার জোয়ারে ভাসালেন অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির সহকর্মীরা। ‘মার্বেল ওয়েডিং থিমে’র সঙ্গে মানিয়ে সাজপোশাক Mr. & Mrs. চাড্ডার (Parineeti Raghav Wedding Picture)। মার্কিন মুলুক থেকেই আশীর্বাদ করলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।
[আরও পড়ুন: ‘তোমায় ছাড়া বাঁচব না’, বিয়ের আদুরে ছবি দিয়ে বার্তা রাঘব-পরিণীতির, আশীর্বাদ প্রিয়াঙ্কার]
রাঘব-পরিণীতি (Parineeti Chopra and Raghav Chadha Wedding) লিখলেন, “প্রথম ব্রেকফাস্ট টেবিলের গল্প থেকেই, আমাদের মন বুঝে গিয়েছিল। অনেকদিন ধরেই এই দিনের অপেক্ষায় ছিলাম। অবশেষে শ্রীমান, শ্রীমতী! একে-অপরকে ছাড়া বাঁচব না। শুরু হল পথচলা।” আয়ুষ্মান খুরানা, এষা দেওল, অনুপম খের, বরুণ ধাওয়ান, নেহা ধুপিয়া, বাদশা, হরভজন সিং, সানিয়া মির্জা, নীনা গুপ্তা, মনীশ মালহোত্রা সকলেই পরিণীতির পোস্টে শুভেচ্ছা, ভালোবাসায় ভরিয়ে দিলেন।
[আরও পড়ুন: মধ্যরাতে টি সিরিজের অফিসে গণেশ পুজো শাহরুখের, সলমনকে নিয়ে হাজির মুখ্যমন্ত্রীর বাড়িতেও]
সর্বশেষ খবর
-
কালীবেশে নিতম্ব প্রদর্শনে ‘ভাবাবেগে আঘাত’, বিতর্কের ঝড় উঠতেই মুখ খুললেন নৃত্যশিল্পী
-
দিঘায় ভেসে এল রহস্যময় বস্তু! পর্যটকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য
-
কাজ ঢের, কর্মী কম, ‘আবাস যোজনা’য় সমীক্ষার মেয়াদ ১৫ দিন বাড়ালেন মন্ত্রী দিলীপ
-
মানুষ আর বিড়ালের সম্পর্ক, মার্জার সরণী ধরে
-
‘ঘূর্ণি উইকেটে ওরা হোয়াইটওয়াশ হয়েছে’, ভারতকে ‘খোঁচা’ দিয়েও কাকে ‘ভয়’ শ্রীলঙ্কা অধিনায়কের?