Priyanka Chopra

শুটিংয়ে যাওয়ার পথে গাড়ির ভিতর…, এ কী কাণ্ড ঘটালেন প্রিয়াঙ্কা!

২০২৭-এর এপ্রিলে বড় পর্দায় মুক্তি পাবে প্রিয়াঙ্কা-মহেশ-পৃথ্বীরাজ অভিনীত বিগ বাজেটের এই ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১৭:৩৫

options
link
শুটিংয়ে যাওয়ার পথে গাড়ির ভিতর…, এ কী কাণ্ড ঘটালেন প্রিয়াঙ্কা!
'বারাণসী'-র শুটিংয়ে কী কাণ্ড ঘটালেন প্রিয়াঙ্কা!

২০০২ সালে তামিল ছবির মাধ্যমেই অভিনয়ে আত্মপ্রকাশ প্রিয়াঙ্কা চোপড়ার। এরপর বলিউডের একাধিক হিট ছবির নায়িকা হিসেবে বিটাউনে পায়ের নীচের জমি শক্ত করেছেন। ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কারও। ইন্ডাস্ট্রিতে একচেটিয়া রাজত্বের পর নামের সঙ্গে জুড়েছে  ‘দেশি গার্ল’ তকমা। বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডেও আসর জমিয়েছেন নিক ঘরনি। দীর্ঘ ২৪ বছর পর ফের দক্ষিণী ছবিতে গ্র্যান্ড কামব্যাক প্রিয়াঙ্কা চোপড়ার। সৌজন্যে পরিচালক এসএস রাজামৌলী পরিচালিত নতুন ছবি ‘বারাণসী’। আসন্ন ছবির শুটিংয়ের ব্যস্ততার ফাঁকেই সোশাল মিডিয়ায় একটি পোস্টে ত্বক চর্চার ঝলক শেয়ার করেছেন ‘দেশি গার্ল’।

Advertisement

সকালের ত্বক চর্চার ভিডিও পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘শুভ সকাল। শুটিংয়ের যাওয়ার পথে একটু ত্বকের যত্ন নিচ্ছি। আপনাদের সকালের রুটিনে কী রয়েছে?’ এই মুহূর্তে হায়দরাবাদে ‘বারাণসী’-র শুটিং করছেন নিক ঘরনি। এই ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারণ। হায়দরাবাদ, ওড়িশা, কেনিয়ার বিভিন্ন জায়গায় হচ্ছে সিনেমার শুটিং।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
‘বারাণসী’-র শুটিংয়ে কী কাণ্ড ঘটালেন প্রিয়াঙ্কা! ছবি: প্রিয়াঙ্কা

মিডিয়া রিপোর্ট মোতাবেক, প্রায় এক হাজার থেকে তেরশো কোটি বাজেটের ছবি তৈরি করছেন পরিচালক রাজামৌলী। ২০২৭-এর এপ্রিলে বড় পর্দায় মুক্তি পাবে প্রিয়াঙ্কা-মহেশ-পৃথ্বীরাজ অভিনীত বিগ বাজেটের এই ছবি। উল্লেখ্য, ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম মেগা বাজেটের ছবি হতে চলেছে ‘বারাণসী’।

Advertisement

রাজামৌলির নির্দেশনা মানেই বক্স অফিস কাঁপানো ছবি। আন্তর্জাতিক আঙিনায় ভারতীয় ছবির নতুন মাইলফলক গড়ার রেকর্ড। ‘বাহুবলী’, ‘বাহুবলী ২’, ‘আরআরআর’-এর মতো সিনেমাগুলোই তার প্রকৃত উদাহরণ। ‘বারাণসী’-র ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না, তা বলাই বাহুল্য।

২০১৯-এ প্রিয়াঙ্কাকে শেষ দেখা গিয়েছিল ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে। ‘বারাণসী’-র পর ‘কৃশ ৪’-এ কাজ করবেন ‘দেশি গার্ল’। এই ছবির হাত ধরে পরিচালকের জুতোয় পা গলাবেন বলিউডের ‘গ্রীক গড’ হৃত্বিক রোশন। প্রসঙ্গত, ব্লকবাস্টার মুভি ‘ফ্যাশন’-এ অভিনয় জাতীয় পুরস্কার এনে দিয়েছিল প্রিয়াঙ্কার ঝুলিতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.