সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংরেজি সিরিজের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। হলিউড (Hollywood) ছবির পরিচালক অ্যান্টনি এবং জো রুসোর ওয়েব সিরিজ সিটাডেল-এর শুটিং ফ্লোরেই ঘটল এই ঘটনা। প্রিয়াঙ্কা নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁর আহত হওয়ার ছবি।
প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেছেন। একটিতে দেখা গিয়েছে, তাঁর গালে ক্ষত চিহ্ন। আর অন্যটিতে দেখা গিয়েছে, চোখের ঠিক উপরে কপাল একেবারে রক্তাক্ত। প্রিয়াঙ্কার এই ছবি দেখে এক নেটিজেন প্রশ্ন করেন, এই ক্ষত কি সিরিজের জন্য মেকআপ, নাকি সত্যি? নেটিজেনের এই প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা জানিয়েছেন, গালের ক্ষতটি মেকআপ হলেও, কপালের আঘাতটা একেবারেই সত্যি। তবে কীভাবে প্রিয়াঙ্কার এরকম চোট লাগে তা নিয়ে কিছু জানাতে চাননি প্রিয়াঙ্কা। এর আগেও ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা শেয়ার করেছিলেন এই সিরিজের শুটিং ফ্লোর থেকে একটি ছবি। সেখানে দেখা গিয়েছিল, কাদা মাখা অবস্থায় গাড়িতে বসে আছেন প্রিয়াঙ্কা।

[আরও পড়ুন: নেটদুনিয়া কাঁপাচ্ছে সিংহলি গান ‘মানিকে মাগে হিঠে’, মিষ্টি গায়িকা ইয়োহানির সঙ্গে পরিচয় সেরে নিন]
এই ইংরেজি ওয়েব সিরিজে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে গুপ্তচরের ভূমিকায়। এই সিরিজ থেকেই ওটিটিতে পা রাখছেন প্রিয়াঙ্কা। কয়েক দিন আগেই খবরে এসেছে আলিয়া ভাট, ক্যাটরিনার সঙ্গে ফারহান আখতারের নতুন ছবিতে ‘জি লে জারা’ অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা। এই তিন নায়িকা একসঙ্গে একটি ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সিনেপ্রেমীরা বলছেন, ফারহান হয়তো এই তিন অভিনেত্রীকে নিয়ে ‘দিল চাহতা হ্যায়’ ছবির ফিমেল ভার্সান।

তবে শুধু বলিউডে নয়, হলিউডেও বেশ কয়েকটি প্রোজেক্ট হাতের মুঠোয় নিয়ে ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। জানা গিয়েছে, হলিউড অভিনেতা কিয়ানো ডিভসের নতুন ছবি ‘দ্য ম্যাটরিক্স ছবির সিক্যুয়েলে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। এমনকী, হলিউডের নতুন ছবি ‘টেক্সট ফর ইউ’তে মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

[আরও পড়ুন: সাত পাকে বাঁধা না পড়েই মা হলেন নুসরত, অভিনেত্রীকে কুর্নিশ শ্রীলেখার]
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী