Probhat Roy

পয়লা বৈশাখের শুভক্ষণে প্রভাত রায়ের ঘরে ‘রায়বাঘিনী’র আগমন, মা হলেন একতা

সোশাল মিডিয়ায় কন্যার মা হওয়ার খবর শেয়ার করে নিয়েছেন প্রভাত রায়। তবে নজর কাড়ল দাদু হিসেবে নাতনির প্রতি তাঁর আদুরে সম্বোধন। অভিনব পন্থায় নাতনি হওয়ার সুখবর ভাগ করে নিলেন উচ্ছ্বসিত প্রবীণ পরিচালক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১২:৫০

options
link
পয়লা বৈশাখের শুভক্ষণে প্রভাত রায়ের ঘরে ‘রায়বাঘিনী’র আগমন, মা হলেন একতা
মা হলেন একতা ভট্টাচার্য। ছবি- ফেসবুক

বিগত দু’ সপ্তাহ ধরে টলিপাড়ায় অশান্ত সময়ের সাক্ষী থেকেছে গোটা রাজ্য। তবে বৈশাখের পয়লা দিনেই সিনেপাড়ায় এল সুখবর। নতুন বাংলা ক্যালেন্ডারের সঙ্গে মা হিসেবে জীবনের নতুন অধ্যায়ের শুভসূচনা করলেন একতা ভট্টাচার্য। বুধসকালে রাজ্যজুড়ে যখন পয়লাযাপনের আমেজ, তখন প্রভাত রায়ের ঘরে নতুন সদস্যের আগমন। প্রথমবার দাদু হওয়ার স্বাদ পেলেন। আর সেই প্রেক্ষিতেই অভিনব পন্থায় নাতনি হওয়ার সুখবর ভাগ করে নিলেন উচ্ছ্বসিত প্রবীণ পরিচালক।

Advertisement

কন্যার মা হওয়ার খবর ভাগ করে নিয়েছেন প্রভাত রায়। তবে নজর কাড়ল দাদু হিসেবে নাতনির প্রতি তাঁর আদুরে সম্বোধন।

অভিনব পন্থায় নাতনি হওয়ার সুখবর ভাগ করে নিলেন প্রভাত রায়।

পয়লা বৈশাখের শুভক্ষণে টলিউডের ‘পোস্টার গার্ল’ একতা ভট্টাচার্যর কোল আলো করে জন্ম নিল এক ফুটফুটে কন্যাসন্তান। বাংলা সিনেইন্ডাস্ট্রির সিংহভাগ সিনেমার পোস্টারই যে একতার তুলির টানে প্রাণ পায়, তা বললেও অত্যুক্তি হয় না। নিজের কাজের জোরেই টলিউডের গণ্ডি পেরিয়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ শুরু করেছেন একতা। সোনাক্ষী সিনহার ‘নিকিতা রয়’-এর পোস্টার ডিজাইন করেছিলেন তিনি। এবার মা হিসেবে নতুন ইনিংস শুরু করলেন। ইন্ডাস্ট্রিতে একতার আরেক পরিচয়, তিনি প্রভাত রায়ের কন্যা! প্রবীণ পরিচালককে ‘বাপি’ বলেই ডাকেন তিনি। সেই প্রেক্ষিতে সোশাল মিডিয়ায় কন্যার মা হওয়ার খবর ভাগ করে নিয়েছেন প্রভাত রায়। তবে নজর কাড়ল দাদু হিসেবে নাতনির প্রতি তাঁর আদুরে সম্বোধন। প্রবীণ পরিচালকের শেয়ার করা পোস্টে উল্লেখ, ‘রায়বাঘিনী ঘরে এলো।’ পাশাপাশি এও জানালেন যে ঈশ্বর তাঁর ইচ্ছেপূরণ করেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রভাত রায়ের মন্তব্য, “নববর্ষের শ্রেষ্ঠ উপহার। জীবনের শ্রেষ্ঠ উপহার। নাতনি চেয়েছিলাম, উপরওয়ালা আশাপূরণ করলেন।…” 

প্রভাত রায়ের মন্তব্য, “নববর্ষের শ্রেষ্ঠ উপহার। জীবনের শ্রেষ্ঠ উপহার। নাতনি চেয়েছিলাম, উপরওয়ালা আশাপূরণ করলেন। দাদু হলাম, আয়ু আরেকটু বাড়ল।” পরিচালকের পোস্টেই একতাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন স্বজন-বন্ধুরা। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রেমদিবসের আবহে শৈশবের বন্ধু অর্ণেশ মিত্রর সঙ্গে সাতপাকে বাধা পড়েছিলেন একতা ভট্টাচার্য। এবার মা-বাবা হিসেবে নতুন ইনিংস শুরু করলেন তাঁরা। মেয়ের মাতৃত্বে খুশিতে ডগমগ প্রভাত রায়ও।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.