Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
Dhurandhar Franchise

দক্ষিণের ‘পুষ্পা’, ‘বাহুবলী’ নস্যি! ৩০০০ কোটির ব্যবসা করে ভারতের সেরা ফ্র্যাঞ্চাইজি বলিউডের ‘ধুরন্ধর’

'ধুরন্ধর' ভারতের প্রথম সিনেফ্র্যাঞ্চাইজি, যার দুটো ভাগের ছবিই হাজার কোটির বেশি ব্যবসা করতে পেরেছে। পাশাপাশি এই প্রথম সেন্সরের তরফে A ছাড়পত্র প্রাপ্ত কোনও সিনেমা এমন বিপুল পরিমাণ ব্যবসা করতে পেরেছে, বলে খবর। 'পুষ্পা' ও 'বাহুবলী' ফ্র্যাঞ্চাইজির থেকে কতটা এগিয়ে 'ধুরন্ধর'?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১২:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১২:১৩

options
link
দক্ষিণের ‘পুষ্পা’, ‘বাহুবলী’ নস্যি! ৩০০০ কোটির ব্যবসা করে ভারতের সেরা ফ্র্যাঞ্চাইজি বলিউডের ‘ধুরন্ধর’ zoom
'পুষ্পা' এবং 'বাহুবলী'র রেকর্ডও গুঁড়িয়ে দিল 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'।

মুক্তির পঁচিশ দিন পেরিয়েও ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ঝড় অব্যাহত। পয়লা সপ্তাহ থেকেই বক্স অফিসে বিজয়রথ ছুটিয়েছে এই সিনেমা। পঁচিশ সালের ডিসেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’-এর প্রথমভাগের পারফরম্যান্স পরখ করে সিনেবাণিজ্য বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন যে, সিক্যুয়েলও দৌড়বে। ১৯ মার্চ, মুক্তির মাত্র চার সপ্তাহের ব্যবধানে সেই ভবিষ্যদ্বাণীই অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। মোটে ২ সপ্তাহে বিশ্বজুড়ে ১৫০০ কোটির ব্যবসা করেছিল ‘ধুরন্ধর’ সিক্যুয়েল। তৃতীয় সপ্তাহে ‘বক্স অফিসের বাপ’ খেতাব জিতে এবার চতুর্থ সপ্তাহেও দাপট ধরে রেখেছে আদিত্য ধর পরিচালিত সিনেমা। তিন হাজার কোটির ব্যবসা দিয়ে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয় করা দুই সিনে ফ্র্যাঞ্চাইজি ‘পুষ্পা’ এবং ‘বাহুবলী’র রেকর্ডও গুঁড়িয়ে দিল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। যা কিনা বলিউডের ইতিহাসে অন্যতম মাইলফলক বললেও অত্যুক্তি হয় না।

২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ এবং ২০২৬ সালের মার্চে রিলিজ করা দ্বিতীয় ভাগ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বিশ্বজুড়ে সম্মিলিতভাবে ৩০১৯.৩৫ কোটি টাকার ব্যবসা করেছে, যা ‘বাহুবলী’ এবং ‘পুষ্পা’ দুটো সিনেমার মোট আয়ের চেয়েও অনেকটা এগিয়ে। উল্লেখ্য, সংশ্লিষ্ট দুই দক্ষিণী সিনেমাও দু’ভাগে মুক্তি পেয়েছিল। আর ‘পুষ্পা’ ও ‘বাহুবলী’র সিক্যুয়েলও প্রথমভাগের মতোই আন্তর্জাতিক আঙিনায় ঝড় তুলেছিল। তবে এবার সব রেকর্ড ভেঙে চুরমার করে দিল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।

Biopic1
‘ধুরন্ধর ২’-এর দৃশ্যে রণবীর সিং, ছবি- ইনস্টাগ্রাম

মার্চ মাসে দেশজুড়ে মোট ২১ হাজার ৭২৮টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। রিলিজের দিনই ভারতে ১০২.৫৫ কোটির ব্যবসা করে বলিউড তো বটেই, এমনকী একাধিক মেগাবাজেট এবং আন্তর্জাতিক আঙিনায় ঝড় তোলা দক্ষিণী সিনেমার রেকর্ড ভেঙে সর্বকালের সেরা ব্যবসা করা হিন্দি ছবির খেতাব জিতে নিয়েছিল রণবীর সিং অভিনীত ছবি। এবার সিনেবাণিজ্য বিশ্লেষক ওয়েবসাইট স্যাকনিক-এর রিপোর্ট রীতিমতো চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ্যে নিয়ে এল। খবর, ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ এবং ২০২৬ সালের মার্চে রিলিজ করা দ্বিতীয় ভাগ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বিশ্বজুড়ে সম্মিলিতভাবে ৩০১৯.৩৫ কোটি টাকার ব্যবসা করেছে, যা ‘বাহুবলী’ এবং ‘পুষ্পা’ দুটো সিনেমার মোট আয়ের চেয়েও অনেকটা এগিয়ে। উল্লেখ্য, সংশ্লিষ্ট দুই দক্ষিণী সিনেমাও দু’ভাগে মুক্তি পেয়েছিল। আর ‘পুষ্পা’ ও ‘বাহুবলী’র সিক্যুয়েলও প্রথমভাগের মতোই আন্তর্জাতিক আঙিনায় ঝড় তুলেছিল। তবে এবার সব রেকর্ড ভেঙে চুরমার করে দিল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
New Complaint Against Allu Arjun, Congress Leader not happy with this Scene In 'Pushpa 2'
‘পুষ্পা’র দৃশ্যে আল্লু অর্জুন।

স্যাকনিক-এর রিপোর্ট অনুযায়ী, ‘ধুরন্ধর’-এর প্রথম পর্বের মোট আয় ১,৩০৭.৩৫ কোটি টাকা। আর সিক্যুয়েল এখনও পর্যন্ত দেশে ১,৭১২ কোটি টাকার ব্যবসা করেছে। ফলত দুই পর্বের মোট আয় ৩০০০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। অন্যদিকে দুই পর্ব মিলিয়ে ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজির আয় যেখানে ২৪৩৮ কোটি টাকা, সেখানে আল্লু অর্জুনের ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির মোট আয় ২০৯২.২০ কোটি টাকা। 

স্যাকনিক-এর রিপোর্ট অনুযায়ী, ‘ধুরন্ধর’-এর প্রথম পর্বের মোট আয় ১,৩০৭.৩৫ কোটি টাকা। আর সিক্যুয়েল এখনও পর্যন্ত দেশে ১,৭১২ কোটি টাকার ব্যবসা করেছে। ফলত দুই পর্বের মোট আয় ৩০০০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। অন্যদিকে দুই পর্ব মিলিয়ে ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজির আয় যেখানে ২৪৩৮ কোটি টাকা, সেখানে আল্লু অর্জুনের ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির মোট আয় ২০৯২.২০ কোটি টাকা। অতঃপর দ্বিতীয় স্থানে ‘বাহুবলী’ আর তৃতীয় স্থানে ‘পুষ্পা’কে রেখে ভারতের সেরা ফ্র্যাঞ্চাইজির খেতাব জিতে নিল আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। তবে সাফল্যের মাইলস্টোন এখানেই থেমে নেই! ‘ধুরন্ধর’ ভারতের প্রথম সিনেফ্র্যাঞ্চাইজি, যার দুটো ভাগের ছবিই হাজার কোটির বেশি ব্যবসা করতে পেরেছে। পাশাপাশি এই প্রথম সেন্সরের তরফে A ছাড়পত্র প্রাপ্ত কোনও সিনেমা এমন বিপুল পরিমাণ ব্যবসা করতে পেরেছে, বলে খবর। বিশ্বজুড়ে রীতিমতো ঝড় তুলে দিয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.