Prosenjit Chatterjee

‘অনেকদিন পর শহরে অপেক্ষা…’, ভোটের রেজাল্টের আবহে ইঙ্গিতপূর্ণ পোস্ট প্রসেনজিতের

নির্বাচনী ফলপ্রকাশের প্রাক্কালে বঙ্গবাসীদের 'অ্যাড্রিনালিন রাশ' যে তুঙ্গে, সেকথা বলাই বাহুল্য। এমন আবহে প্রসেনজিতের ইঙ্গিতবাহী পোস্টে একাংশের অনুমান, তিনিও সম্ভবত ভোটের রেজাল্টের জন্যেই অপেক্ষমান! আদৌ কি তাই?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৫:৫৬

options
link
‘অনেকদিন পর শহরে অপেক্ষা…’, ভোটের রেজাল্টের আবহে ইঙ্গিতপূর্ণ পোস্ট প্রসেনজিতের
'অভিমান'-এর গল্প চুরির অভিযোগে প্রসেনজিতের 'পেশাগত নীতি' নিয়ে প্রশ্ন সুমনের! কী বললেন 'ইন্ডাস্ট্রি'? ছবি- ফেসবুক

ভোটপরীক্ষা শেষে এবার মার্কশিটের পালা। আর মাত্র আটচল্লিশ ঘণ্টা বাদেই ‘বাংলার মসনদে’র ভবিষ্যৎ নির্ধারণ হবে। এইমুহূর্তে গোটা দেশ যে বঙ্গভোটের রেজাল্টের দিতে তাকিয়ে, তা বললেও অত্যুক্তি হয় না! এমন আবহে সোশাল পাড়ায় দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে ‘ইন্ডাস্ট্রি’র ইঙ্গিতপূর্ণ পোস্ট। যেখানে উল্লেখ, ‘অনেকদিন পর শহরে অপেক্ষা করতে ভালো লাগছে।’

Advertisement

নির্বাচনী রেজাল্ট নিয়ে বর্তমানে বঙ্গবাসীদের ‘অ্যাড্রিনালিন রাশ’ যে তুঙ্গে, সেকথা বলাই বাহুল্য। এমন আবহে প্রসেনজিতের এহেন পোস্টে একাংশের অনুমান, তিনিও সম্ভবত ভোটের রেজাল্টের জন্যেই অপেক্ষমান! আদৌ কি তাই? নাকি ‘ইন্ডাস্ট্রি’র এহেন ইঙ্গিতপূর্ণ পোস্টের নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ?

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) এহেন ইঙ্গিতবাহী পোস্ট ভাইরাল হতেই কৌতূহলের পারদ তুঙ্গে! নেটভুবনের একাংশ প্রশ্ন ছুড়েছেন, ‘কীসের অপেক্ষায় রয়েছেন বুম্বাদা?’ নির্বাচনী ফলপ্রকাশের আবহে বর্তমানে বঙ্গবাসীদের ‘অ্যাড্রিনালিন রাশ’ যে তুঙ্গে, সেকথা বলাই বাহুল্য। এমন আবহে প্রসেনজিতের এহেন পোস্টে একাংশের অনুমান, তিনিও সম্ভবত ভোটের রেজাল্টের জন্যেই অপেক্ষমান! আদৌ কি তাই? নাকি ‘ইন্ডাস্ট্রি’র এহেন ইঙ্গিতপূর্ণ পোস্টের নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? কৌতূহলের অন্ত নেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গেল, প্রসেনজিতের প্রযোজনায় একটি নতুন সিনেমা আসছে। সেই ছবির নামই ‘অনেকদিন পর’। যার জন্যে অপেক্ষা করছেন অভিনেতা নিজেও। আর সেই প্রেক্ষিতেই এহেন অভিনব কায়দায় সিনেমার পোস্টার এবং ট্যাগলাইন প্রকাশ্যে আনলেন তিনি। খবর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত এই সিনেমা পরিচালনার দায়িত্বে সৌরভ পালোধী। যিনি সাম্প্রতিক অতীতে ‘অঙ্ক কী কঠিন’ সিনেমার জন্য সিনেসমালোচক থেকে দর্শকমহলের প্রশংসা অর্জন করেছেন। এবার আসতে চলেছে তাঁর নতুন ছবি ‘অনেকদিন পর’। এই প্রথমবার ‘এনআইডিয়াস’-এর ব্যানারে কাজ করছেন সৌরভ।

Advertisement
Prosenjit Chatterjee sparks buzz with a cryptic post amid election results
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ছবি : সোশাল মিডিয়া

জানা গিয়েছে, সৌরভ পালোধীর সঙ্গে এই সিনেমার কাহিনি বুনেছেন সৌমিত দেব। মুখ্য চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা, শতরূপা এবং বিমল গিরি। অন্যান্য চরিত্রে দেখা যেতে পারে শঙ্কর দেবনাথ, দেবেশ রায়চৌধুরী, চন্দন সেন, সোমা বন্দ্যোপাধ্যায়, বিমল চক্রবর্তীদের। ‘অনেকদিন পর’-এর সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন অঙ্কিত সেনগুপ্ত। সঙ্গীত পরিচালনায় সপ্তক সানাই। সম্পাদনার দায়িত্বে প্রণয় দাশগুপ্ত। সব ঠিকঠাক থাকলে ছাব্বিশ সালের নভেম্বর মাসে শুটিং শুরু হবে। আর সেই সিনেমার প্রচারের জন্যেই এহেন অভিনব পন্থা বেছে নিয়েছেন বাংলা সিনেইন্ডাস্ট্রির জ্যেষ্ঠপুত্র।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.