Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৯ জুন ২০২৬
SRK King Look

মজাটাই মাটি! আফ্রিকা থেকে ‘কিং’ শাহরুখের লুক ফাঁস হতেই ‘ফোঁস’ পরিচালক সিদ্ধার্থের

ভক্তদের ভবিষ্যদ্বাণী, ‘আবারও পর্দায় আগুন ধরাবেন ষাটোর্ধ্ব শাহরুখ।’ তবে ভক্তরা যতই লাফালাফি করুন না কেন, বিষয়টি কিন্তু মোটেই ভালো লাগেনি পরিচালক সিদ্ধার্থ আনন্দের। সেই প্রেক্ষিতেই এক বিবৃতি জারি করে 'কিংয়ের ছবি ভাইরাল না করার আর্জি জানিয়েছেন পরিচালক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৩:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৩:০৬

options
link
মজাটাই মাটি! আফ্রিকা থেকে ‘কিং’ শাহরুখের লুক ফাঁস হতেই ‘ফোঁস’ পরিচালক সিদ্ধার্থের zoom
এআই-এর গেরোয় শাহরুখের 'কিং'।

ঘোষণার পর থেকেই শাহরুখ খানের ‘কিং’ সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। প্রায়শই এই ছবি নিয়ে নিত্যনতুন তথ্য নেটভুবনে রাজত্ব করে বেড়াচ্ছে। বিশেষ করে বিগ বাজেট এই ছবির তারকাখচিত কাস্টিং এবং শাহরুখের ‘কিং’ লুক (SRK King Look) চর্চার শিরোনামে। এমন আবহেই সম্প্রতি দক্ষিণ আফ্রিকার শুটিং থেকে ফাঁস হয় বলিউড বাদশার লুক। যেখানে নায়িকা দীপিকা পাড়ুকোনের হাত ধরে ‘রোম্যান্স কিং’কে শট দিতে দেখা যাচ্ছে। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তরাই নেটভুবনে দাপিয়ে বেড়াচ্ছে বর্তমানে। যা দেখে অনুরাগীদের প্রায় মূর্চ্ছা যাওয়ার জোগাড়! কারও কারও ভবিষ্যদ্বাণী, ‘আবারও পর্দায় আগুন ধরাবেন ষাটোর্ধ্ব শাহরুখ।’ তবে ভক্তরা যতই লাফালাফি করুন না কেন, বিষয়টি কিন্তু মোটেই ভালো লাগেনি পরিচালক সিদ্ধার্থ আনন্দের। সেই প্রেক্ষিতেই এক বিবৃতি জারি করে ‘কিংয়ের ছবি ভাইরাল না করার আর্জি জানিয়েছেন পরিচালক।

শাহরুখ-দীপিকা মানেই সিনেমা সুপারহিট। সেই ‘ওম শান্তি ওম’ থেকে শুরু। তারপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’… একের পর এক ব্লকবাস্টার। তেইশ সালের জানুয়ারি মাসে ‘পাঠান’ ছবিতে এই হিট ফর্মুলার জেরেই বক্স অফিসে জোয়ার দেখা গিয়েছিল। শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। এবার ‘কিং’ হিট করাতেও সেই ‘লাক-ফ্যাক্টর দীপিকা’ ফর্মুলাতেই জোর দিয়েছেন বাদশা। এবার স্বাভাবিকভাবেই কেপটাউনের শুটিং থেকে জুটির ‘কিং’ লুক ভাইরাল হওয়ায় ফের অনুরাগীমহলে উন্মাদনার জোয়ার।

SRK King Look
হাতে হাত রেখে ‘কিং’ শুটে শাহরুখ-দীপিকা। ছবি- এক্স হ্যান্ডেল

ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, হাতে হাত রেখে শট দিচ্ছেন শাহরুখ-দীপিকা। ‘মস্তানি’র মুখের হাসি, শাহরুখের সানগ্লাস-খচিত গ্ল্যামারাস ব্যক্তিত্বে মজেছেন অনুরাগীরা। জনৈক ভক্ত লিখেছেন, ‘ষাটেও আগুন ঝরাচ্ছেন শাহরুখ। ওঁর কোনও কম্পিউটার গ্রাফিক্স লাগে না। দেখে মনে হচ্ছে এটা ফ্ল্যাশব্যাকের দৃশ্য। আশা করি ওরা এই টোনটা বদলাতে যাবে না।’ আবার দীপিকা অনুরাগীদের বক্তব্য, ‘ছবিতে দীপিকা ফোকাসে না থাকলেও, আমার চোখ সবসময় ওঁর উপরই থাকে। সত্যিই অসাধারণ!’ আসলে শাহরুখ-দীপিকা জুটি বরাবরই যেমন বক্স অফিস কাঁপিয়েছে, তেমনই দর্শক-অনুরাগীমহলেরও প্রিয়। কারণ শাহরুখ-দীপিকা মানেই সিনেমা সুপারহিট। সেই ‘ওম শান্তি ওম’ থেকে শুরু। তারপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’… একের পর এক ব্লকবাস্টার। তেইশ সালের জানুয়ারি মাসে ‘পাঠান’ ছবিতে এই হিট ফর্মুলার জেরেই বক্স অফিসে জোয়ার দেখা গিয়েছিল। শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। এবার ‘কিং’ হিট করাতেও সেই ‘লাক-ফ্যাক্টর দীপিকা’ ফর্মুলাতেই জোর দিয়েছেন বাদশা। এবার স্বাভাবিকভাবেই কেপটাউনের শুটিং থেকে জুটির ‘কিং’ লুক ভাইরাল হওয়ায় ফের অনুরাগীমহলে উন্মাদনার জোয়ার। তবে ফাঁস হওয়া লুক নিয়ে ভক্তরা যতই হইচই করুন না কেন, বাদ সাধলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। বাদশার ‘জাবরা ফ্যান’দের কাণ্ডকারখানা দেখে রীতিমতো ফোঁস করে উঠেছেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Leaked from Africa, SRK's ‘King’ look goes viral, sparking fan frenzy
হাতে হাত রেখে ‘কিং’ শুটে শাহরুখ-দীপিকা। ছবি- এক্স হ্যান্ডেল

এক্স হ্যান্ডেলে বিবৃতি জারি করে পরিচালকের মন্তব্য, ‘সব ভক্তদের কাছে অনুরোধ, দয়া করে ‘কিং’ সিনেমার সেট থেকে ফাঁস হওয়া কোনও ছবি বা ভিডিও ছড়িয়ে দেবেন না। দর্শকমহলকে সেরা সিনেম্যাটিক অভিজ্ঞতা উপহার দিতে আমাদের পুরো টিম দিনরাত এক করে পরিশ্রম করে যাচ্ছে। চলুন না, বড়পর্দায় সেই চমক দেখার জন্য আমরা অপেক্ষা করি। কিংবা টিমের তরফ থেকে যতক্ষণ না অফিশিয়ালি কোনও লুক বা দৃশ্য প্রকাশ্যে আনা হয়, ততদিন খানিক উন্মাদনাটা ধরে রাখি। একমেবাদ্বিতীয়ম ‘কিং’ শাহরুখ খানের জন্য। আপনাদের ভালোবাসা, সমর্থন এবং সহযোগিতার জন্য ধন্যবাদ।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.