সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তম দফা ভোটের দিনই তৃণমূলের তারকা প্রার্থী ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে দুঃসংবাদ। প্রয়াত রচনার শাশুড়ি। সূত্রের খবর বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
ভোট প্রচারের সময় স্বামী প্রবাল বসুকে রচনার পাশে দেখা গিয়েছিল। এমনকী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও রচনা পাশে পেয়েছিলেন তাঁর স্বামীকে। শনিবার রচনাও ভোট দেবেন। তাঁর আবাসন আরবানার কাছেই একটি স্কুলে দুপুর নাগাদ ভোটদান করবেন তিনি। তার আগেই পরিবারে এল দুঃসংবাদ। রচনার আক্ষেপ নির্বাচনের ফলাফল দেখে যেতে পারলেন না তাঁর শাশুড়ি মা।
[আরও পড়ুন: দার্জিলিংয়ে পূর্ণিমার রাতে চা পাতা তুললেন নীল-তৃণা, ১ কেজি চায়ের দাম ১ লক্ষ টাকা!]
গত বছরেই বাবাকে হারিয়েছেন নায়িকা। বাবাকে হারিয়ে স্বাভাবিকভাবেই খুব ভেঙে পড়েছিলেন তিনি। সে সময় রচনা ফেসবুকে লিখেছিলেন, বাবা তাঁর ফ্রেন্ডস ও ফিলোজফার ছিলেন। শাশুড়ির সঙ্গে রচনার সুমধুর সম্পর্ক ছিল। এবার আরও একজন অভিভাবককে হারালেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে এখনও পর্যন্ত এই নিয়ে সংবাদমাধ্যমকে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি।
[আরও পড়ুন: তাজ হোটেলে পথকুকুরদের আশ্রয়, রতন টাটায় মুগ্ধ মিমি]
সর্বশেষ খবর
-
মেসির মায়ামিতে নিস্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’