সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাস্টিং কাউচ৷ এই শব্দ আর নতুন নয় বলিউডের কাছে৷ যত সময় পেরিয়েছে, বি-টাউনের এই অন্ধকার জগতের কাহিনি একে একে সামনে এসেছে৷ করিশমা তন্না, সুরভিন চাওলা থেকে শুরু করে রণবীর সিং পর্যন্ত কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন৷ এবারে রাধিকা আপ্তে সবার সঙ্গে শেয়ার করলেন নিজের তিক্ত অভিজ্ঞতার কথা৷
এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাধিকা শেয়ার করেছেন নিজের এই অতীত অভিজ্ঞতা৷ একবার নয়, দু-দু’বার এই অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে অভিনেত্রীকে৷ একবার দক্ষিণের এক অভিনেতা হোটেল রুমের ইন্টারকম থেকে ফোন করে নাকি অশ্লীল ইঙ্গিত দিয়েছিল তাঁকে৷ দক্ষিণের সেই তারকাকে ভাষার মাধ্যমেই উচিত শিক্ষা দিয়েছিলেন অভিনেত্রী৷
আবার বলিউডের একজন নাকি ফোন করে তাঁকে বলিউডের এক প্রযোজকের শয্যাসঙ্গীনি হতে বলেছিলেন৷ এই বিষয়টিও ‘দাবাং’ স্টাইলেই হ্যান্ডেল করেছিলেন ‘পার্চড’ অভিনেত্রী৷ রণংদেহী মূর্তি ধারণ করে তাঁকে নরকের দিশা দেখিয়ে দিয়েছিলেন৷
অভিনয়ের জন্য প্রয়োজনীয় সাহসী দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই রাধিকার৷ সাম্প্রতিক ‘পার্চড’ ছবিতে সেই প্রমাণ রেখেছেন তিনি৷ তবে অনৈতিক কাস্টিং কাউচের বিরুদ্ধে নিজের সহকর্মীদের এভাবেই রুখে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন অভিনেত্রী৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’