Rahul Banerjee Death

এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান, অরুণোদয়ের মৃত্যুর বিচার চাইতে পথে নামার ডাক

খবর, সেলেবপাড়ার সিংহভাগ তারকারা এই মিছিলে যোগ দেবেন। ইতিমধ্যেই পরিচালক, শিল্পীরা 'জাস্টিস ফর রাহুল' স্লোগান তুলে পোস্টার ভাগ করে নিয়ে পথে নামার জন্য আহ্বান জানিয়েছেন সকলকে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ২০:১৩

options
link
এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান, অরুণোদয়ের মৃত্যুর বিচার চাইতে পথে নামার ডাক
রাহুল অরুণোদয়ের মৃত্যুর বিচার চাইতে পথে নামার ডাক। ছবি- গ্রাফিক্স

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে (Rahul Banerjee Death) রুপোলি জগতে বিদ্রোহের আগুন! আউটডোরে শুটিং করাকালীন একজন খ্যাতনামা অভিনেতার বেঘোরে প্রাণ চলে যাওয়ার এই দায় কার? দিন চারেক ধরেই এমন প্রশ্নে সরগরম টালিগঞ্জের স্টুডিওপাড়া। এবার টলিউডে উঠল ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান।

Advertisement
Notice-2
ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের বিজ্ঞপ্তি

খবর, সেলেবপাড়ার সিংহভাগ তারকারা এই মিছিলে যোগ দেবেন। ইতিমধ্যেই পরিচালক, শিল্পীরা ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান তুলে পোস্টার ভাগ করে নিয়ে পথে নামার জন্য আহ্বান জানিয়েছেন সকলকে। জানা গিয়েছে, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, রানা সরকার-সহ আরও অনেকে এদিন মিছিলে হাঁটতে পারেন।

তালসারিতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতির দিন তিনেক বাদে অবশেষে বুধবার মুখ খুলেছে প্রযোজনা সংস্থা। একাধিক বিভ্রান্তিকর বিবৃতি, প্রোডাকশন ইউনিটের সদস্যদের বয়ানের অসঙ্গতিতে অভিনেতার মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। অতঃপর জনমানসে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ক্ষোভ যে উত্তরোত্তর বাড়ছে, সেকথা বললেও অত্যুক্তি হয় না! ইন্ডাস্ট্রির তরফেও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছে আর্টিস্ট ফোরাম। এমনকী বুধবার রাতে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্সকেও আইনি নোটিস পাঠানো হয়েছে সংশ্লিষ্ট সংগঠনের তরফে। বিতর্কের আবহে এবার রাহুলের মৃত্যুর বিচার চাইতে পথে নামার ডাক দিল টলিউড। শনিবার বিকেল চারটের সময় টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিল বেরবে। খবর, সেলেবপাড়ার সিংহভাগ তারকারা এই মিছিলে যোগ দেবেন। ইতিমধ্যেই পরিচালক, শিল্পীরা ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান তুলে পোস্টার ভাগ করে নিয়ে পথে নামার জন্য আহ্বান জানিয়েছেন সকলকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Rahul Arunoday Banerjee's tragic death sparks call for justice
রাহুলের বিচারের দাবিতে সোচ্চার টলিউড। ছবি- ইনস্টাগ্রাম

জানা গিয়েছে, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, রানা সরকার-সহ আরও অনেকে এদিন মিছিলে হাঁটতে পারেন। বুধবারই রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে দক্ষিণ কলকাতার থানায় প্রিয়াঙ্কা সরকার এবং আর্টিস্ট ফোরামের তরফে FIR দায়ের করার কথা শোনা গিয়েছিল। সূত্রের খবর, প্রথমটায় টেকনিশিয়ান স্টুডিওতে জমায়েত করে মিটিং করার কথা ছিল। কিন্তু পরে ইন্ডাস্ট্রির অন্যতম অভিভাবক রঞ্জিত মল্লিকের বাড়িতে আর্টিস্ট ফোরামের মিটিং হয়। যেখানে উপস্থিত ছিলেন অভিনেতাপত্নী প্রিয়াঙ্কা সরকারও। সেই বৈঠকেই সম্ভবত সকলে একজোট হয়ে প্রযোজনা সংস্থা বিরুদ্ধে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ম্যাজিক মোমেন্টস-এর বিরুদ্ধে এখনও পর্যন্ত আইনি পদক্ষেপ করা হয়নি ফোরাম কিংবা অভিনেতার পরিবারের তরফে। তবে বুধবার রাতে জবাব চেয়ে সংস্থাকে আইনি নোটিস পাঠায় আর্টিস্ট ফোরাম। এবার রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে মিছিলের ডাক দিল টলিউড।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.