পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ছিলেন তৃণমূল বিধায়ক। কৌস্তভ বাগচি (Koustav Bagchi) ছিলেন বিজেপিতে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বীও ছিলেন। ভোটাভুটিতে তৃণমূকে পর্যুদস্ত করে বাংলা দখল করেছে বিজেপি। আর তারপর থেকেই বদলে গিয়েছে যেন সব কিছু। রাজনৈতিক শত্রুতা ভুলে এবার উত্তম স্মরণ মঞ্চে একসঙ্গে গান করলেন রাজ এবং কৌস্তভ। যা নিয়ে নানামহলে শুরু হয়েছে ফিসফিসানি। কেউ কেউ প্রশ্নও করেছেন, তবে কি বদলাচ্ছে সমীকরণ?
আরও পড়ুন:
উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে এবার একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উত্তমকুমারের জীবন ও কর্মকাণ্ড ঘিরে প্রদর্শনী, চলচ্চিত্র উৎসব, সেমিনার, সংবর্ধনা, ডাকটিকিট প্রকাশের পাশাপাশি ছিল বর্ণাঢ্য পদযাত্রা। মহানায়ককে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য আয়োজিত এই পদযাত্রা ‘ট্রিবিউট ওয়াক’। আলোকমালায় সাজানো রাস্তায় টলিগঞ্জের শিল্পীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটেন মুখ্যমন্ত্রী। পদযাত্রা শেষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতেই একসঙ্গে রাজ ও কৌস্তভকে গান গাইতে দেখা যায়। ‘আনন্দ আশ্রম’ ছবির বিখ্যাত ‘পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে’ গানটি গাইতে শোনা যায় তাঁদের। যা শুনে মুগ্ধ অনুষ্ঠানস্থলে উপস্থিত সকলেই।
যদিও এই প্রসঙ্গে প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভও অবশ্য একসঙ্গে গান গাওয়াকে ব্যতিক্রমী ঘটনা হিসাবে মানতে মোটেও রাজি নন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খোদ সাংস্কৃতিক মঞ্চে রাজনৈতিক ভেদাভেদে বিশ্বাসী নন। আর তাঁর দেখানো পথেই এগোচ্ছে বাংলা। তাই তিনিও সাংস্কৃতিক ক্ষেত্রে রাজনৈতিক বিভেদ রাখতে চান না। তাঁর মতে, “আমরা চেয়েছিলাম পরিবর্তন। তা হয়েছে। কারও যদি পরিবর্তন হয়, তো তা ভালোই।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র