সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘটা করে ছবির তিন মুখ্য চরিত্রের পরিচয় করানো হয়েছে৷ নির্ধারিত সময়েই মুক্তি পেয়েছে ট্রেলার৷ এরপরও হুমকির হাত থেকে রেহাই নেই পরিচালক সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবতী’র৷ নেপথ্যে আবার এক রাজপুত সংগঠন৷ এবার জয় রাজপুতানা সংঘের তরফ থেকে দেওয়া হল হুঁশিয়ারি৷ জানানো হল, অনুমতি ছাড়া রাজস্থানে ‘পদ্মাবতী’ মুক্তি পেলেই পুড়িয়ে দেওয়া হবে প্রেক্ষাগৃহ৷
[ধর্মেন্দ্র নয়, জিতেন্দ্রকেই বিয়ে করতে চলেছিলেন হেমা মালিনী!]
রাজপুত ইতিহাস নিয়ে ছবি করতে গিয়ে প্রথম থেকেই প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে সঞ্জয়কে৷ মরু শহরে কর্ণি সেনার তাণ্ডবে শুটিং বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন তিনি৷ পরে প্রযোজনা সংস্থার তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল৷ বলা হয়েছিল, ইতিহাসকে কোনওভাবে ছবিতে বিকৃত করা হয়নি৷ আলাউদ্দিন খিলজি ও রানি পদ্মাবতীর মধ্যে কোনও প্রেমের সম্পর্কও দেখানোর চেষ্টা করা হয়নি৷ কিন্তু তাতে যে চিড়ে ভেজেনি তা ‘পদ্মাবতী’ দীপিকার ফার্স্টলুক প্রকাশ্যে আসার পরই বোঝা যায়৷ রাজ্যের বিভিন্ন স্থানে দীপিকার পোস্টার পোড়ানো হয়৷
এবার প্রেক্ষাগৃহ পোড়ানোরই হুমকি দিল জয় রাজপুতানা সংঘ৷ সংঘের প্রতিষ্ঠাতা ভাওয়ার সিং রেটা জানিয়েছেন, প্রায় আড়াই লক্ষ সদস্য রয়েছেন তাঁদের সংগঠনে৷ রাজ্যের প্রত্যেকটি প্রেক্ষাগৃহের মালিকদের সঙ্গে তাঁদের কথা হয়েছে৷ পাঠানো হয়েছে পোস্টার৷ যাতে বলা হয়েছে, আগে সংগঠনের প্রতিনিধিদের ছবিটি দেখানো হবে৷ তাঁরা যদি মনে করেন ছবিতে রানি পদ্মাবতীর মহিমা ক্ষুন্ন করা হয়নি, তবেই দীপিকা-শাহিদ-রণবীরের ছবি সাধারণ দর্শকদের দেখানোর অনুমতি দেবেন৷ অনুমতি ছাড়া রাজস্থানের কোনও প্রেক্ষাগৃহে এ ছবি চললে তা পুড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি৷ পোস্টার মধ্যপ্রদেশ ও গুজরাটেও পাঠানো হয়েছে বলে জানান৷
[বিগ বস ১১-র মঞ্চে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সলমন!]
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানির ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করা হয়েছে জয় রাজপুতানা সংঘের পক্ষ থেকে৷ কিছুদিন আগেই স্মৃতি আশ্বাস দিয়েছিলেন, নির্বিঘ্নেই মুক্তি পাবে ‘পদ্মাবতী’৷ তাঁর এই আশ্বাসের তীব্র বিরোধিতা করেন রেটা৷ সংঘের প্রত্যেক সদস্যের তির-ধনুক থেকে একে ৪৭ চালানোর দক্ষতা রয়েছে বলেও হুমকি দেন তিনি৷
সর্বশেষ খবর
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার