Rajpal Yadav

নিলামে উঠল রাজপাল যাদবের বাড়ি, ১৬ কোটির ঋণ না মেটালে খোয়াবেন পৈতৃক ভিটে

অভিনেতার শাহজাহানপুরের পৈতৃক ভিটেতে নিলামের নোটিস ঝুলিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে টাকা মেটাতে না পারলেই গ্রামের জমি-বাড়ি খুইয়ে সর্বহারা হতে হবে বলিউড অভিনেতাকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ১৫:০৯

options
link
নিলামে উঠল রাজপাল যাদবের বাড়ি, ১৬ কোটির ঋণ না মেটালে খোয়াবেন পৈতৃক ভিটে
১৬ কোটির ঋণ না মেটানোয় নিলামে উঠল রাজপাল যাদবের বাড়ি

একে পিছু ছাড়ছে না ৯ কোটির চেক বাউন্স মামলার অভিশাপ! উপরন্তু ‘গোদের উপর বিষফোঁড়া’র মতো নতুন আইনি জটিলতায় জড়ালেন রাজপাল যাদব। জুলাই মাসের গোড়াতেই সংশ্লিষ্ট মামলায় কৌতুকাভিনেতাকে তিন মাসের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল আদালত। এবার ব্যাঙ্ক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে শোধ না করায় ফের বিপাকে পড়তে হল রাজপাল যাদবকে (Rajpal Yadav)। খবর, অভিনেতার শাহজাহানপুরের পৈতৃক ভিটেতে নিলামের নোটিস ঝুলিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে টাকা মেটাতে না পারলেই গ্রামের জমি-বাড়ি খুইয়ে সর্বহারা হতে হবে বলিউড অভিনেতাকে।

Advertisement

৯ কোটির চেক বাউন্স মামলায় জুলাই মাসেই বলিউড অভিনেতাকে নতুন করে তিন মাসের কারাদণ্ড দেয় উচ্চ আদালত। সেই ঘটনার মাসও ঘোরেনি। ২৭ দিনের মধ্যে এবার ফের নতুন বিপদের খাঁড়া রাজপালের মাথায়!

Rajpal Yadav's ancestral home faces auction
১৬ কোটির ঋণ না মেটানোয় নিলামে উঠল রাজপাল যাদবের বাড়ি

আইনি অভিশাপ যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজপালের। ৯ কোটির চেক বাউন্স মামলায় গত ফেব্রুয়ারি মাসেই এগারো দিন তিহাড় জেলে থাকতে হয়েছিল কৌতুকাভিনেতাকে। পরে দিল্লি হাইকোর্ট তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করলেও বেশ কিছু শর্ত বেঁধে দেয় রাজপাল যাদবকে। তবে আদালতের নির্দেশানুযায়ী মামলাকারীকে বকেয়া টাকা মেটাতে ব্যর্থ হওয়ায় জুলাই মাসেই বলিউড অভিনেতাকে নতুন করে তিন মাসের কারাদণ্ড দেয় উচ্চ আদালত। সেই ঘটনার মাসও ঘোরেনি। ২৭ দিনের মধ্যে এবার ফের নতুন বিপদের খাঁড়া রাজপালের মাথায়! ঠিক কী ঘটেছে? সূত্রের খবর, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুম্বই শাখা থেকে স্ত্রী রাধা যাদব এবং মা গোদাবরীর নামে ১৬.৬১ কোটি টাকার ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। কিন্তু সেটা পরিশোধ করতে পারেননি। বছর দুয়েক আগেও রাজপালকে সতর্ক করে পৈতৃক বাড়ি নিলামের নোটিশ দেওয়া হয়েছিল। যদিও সেসময় অভিনেতার সঙ্গে ব্যাঙ্কের সমঝোতা হয়। তবে পরবর্তীতেও ঋণ শোধ করতে পারেননি রাজপাল যাদব। সেই প্রেক্ষিতেই এবার অভিনেতার শাহজাহানপুরের বাড়িতে নিলামের নোটিস ঝোলাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Rajpal Yadav's ancestral home faces auction over a ₹16 crore loan default
রাজপাল যাদবের শাহজাহানপুরের পৈতৃক ভিটে।

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আগামী ৩৪ দিনের মধ্যে ব্যাঙ্কের টাকা শোধ না করলে রাজপালের পৈতৃক সম্পত্তি নিলামে তোলা হবে। নিলামের তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর। এপ্রসঙ্গে রাজপাল যাদবের বড় ভাই শ্রীপাল যাদব জানিয়েছেন, “এটা পুরনো বিষয। ঋণ পরিশোধের বিষয়ে ব্যাঙ্কের সঙ্গে আলোচনা চলছে। শীঘ্রই সমাধান হয়ে যাবে। বর্তমানে সম্পত্তি নিলামের মতো কোনও পরিস্থিতি নেই।” তবে খবর, সম্প্রতি শাহজাহানপুরে ‘ছোটে পণ্ডিতে’র বাড়িতে নিলামের নোটিস সাঁটিয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অভিনেতা যে বর্তমানে ধার-দেনায় জর্জরিত, তা বলাই বাহুল্য।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.