সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় থেকে বহুদিন আগেই অবসর নিয়েছিলেন রাকেশ রোশন। তার পর অবশ্য ছবি পরিচালনায় একের পর এক মাস্টারস্ট্রোক দিয়েছেন। তবে এবার সেই পরিচালনা থেকেও অবসর ঘোষণা করলেন রাকেশ রোশন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাকেশ রোশন জানালেন, ‘কৃষ ৪’ -ই হবে তাঁর শেষে ছবি। এর পর প্রযোজকের দায়িত্বে থাকলেও, রাশেক আর পরিচালনা করবেন না।
এই সাক্ষাৎকারে রাকেশ আরও জানান, ”আমি আর পরিচালনায় থাকছি না। বরং প্রযোজনায় থেকে নতুন নতুন ছবি অবশ্যই তৈরি করব। তবে এটা বলতে পারি, কৃষ ৪ ছবি তৈরি করবই। হয়তো একা নয়, আমার সঙ্গে অন্য পরিচালক থাকবে। তবে নিশ্চিত কৃষ ৪ তৈরি হবেই।”
অন্যদিকে, নিন্দুকরা বলেন বাবা রাকেশ রোশনের ছবিতে অভিনয় করলেই, হৃত্বিকের কপালে সুপারহিট জোটে। কথাটা যে একেবারে মিথ্যে তা নয়। কারণ, হৃত্বিকের ট্র্যাক রেকর্ডে নজর রাখলে দেখবেন রাকেশ রোশনের পরিচালিত ছবি অর্থাৎ ‘কহো না প্যার হ্যায়’, ‘কোই মিল গয়া’, ‘কৃষ’ই সবচেয়ে বেশি হিট। তবে নতুন খবর হল, এই নিয়ম এবার পাল্টাতে চলেছে। শোনা যাচ্ছে, বাবার প্রতি ভরসা হারাচ্ছেন হৃত্বিক। তাই ‘কৃষ ফোর’ তৈরি করার দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়েছেন হৃত্বিক রোশন। না, হৃত্বিক পরিচালনা করবেন না। বরং নিজেই কোমর বেঁধে নেমে পড়েছেন ‘কৃষ ফোর’ ছবির জন্য পরিচালক খুঁজতে।
শোনা যাচ্ছে, পরিচালক সিদ্ধার্থ আনন্দেই নাকি ভরসা পাচ্ছেন রাকেশ ও হৃতিক দুজনে। সব কিছু ঠিকঠাক চললে, নতুন বছরের মাঝামাঝি সময় থেকেই শুরু হবে এই ছবির শুটিং।
সর্বশেষ খবর
-
মানুষ-বন্যপ্রাণ সহাবস্থানেই বাজিমাত! জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্য হচ্ছে পুরুলিয়ায়
-
বাড়ির থেকে ৪০০ মিটার দূরেই মৃত্যুফাঁদ! বিশ্বকর্মা পুজো থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত যুবক
-
প্রতীক নিয়ে জটিলতা হুমায়ুনের দলেও! রেজিনগরে বিধায়কপুত্রের ‘বাঁশি’ চিহ্নে লড়াই নিয়ে চরমে অনিশ্চয়তা
-
জোড়াফুলের শ্রাদ্ধ! তৃণমূলের প্রতীক ‘মৃত্যু’তে পুরোহিত ডেকে অভিনব কর্মসূচি বিজেপির
-
নন্দীগ্রামের পর রেজিনগর! মনোনয়ন প্রত্যাহার করবেন মমতার ‘শেষ সৈনিক’ রবিউলও? জল্পনা তুঙ্গে