সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে হাসিখুশিই থাকেন রাখি সাওয়ান্ত। প্রেমিককে নিয়ে ছবি ও ভিডিও পোস্ট করেন। বিনোদন জগত নিয়ে নানা মন্তব্য করে বিতর্কও তোলেন। তবে এবার রাখি কিন্তু একেবারেই অন্যরকম। বরং মায়ের শরীর নিয়ে এতটাই দুশ্চিন্তায় যে, অনুরাগীদের প্রার্থনা করতে অনুরোধ করলেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ করেছেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। সেখানে রাখি জানান, তাঁর মা জয়া ভেদার ক্যানসার ধরা পড়েছে। মস্তিষ্কে বাসা বেঁধেছে ক্য়ানসার। মুম্বইয়ের টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে আপাতত ভরতি রয়েছেন তিনি । সেখানেই চলছে চিকিৎসা।
[আরও পড়ুন: নোরার পর এবার পাকিস্তানি অভিনেত্রীর প্রেমে শাহরুখপুত্র আরিয়ান! জুটির ছবি ভাইরাল]
View this post on InstagramAdvertisement
এই মুহূর্তে মারাঠি ‘বিগ বস’ রিয়্যালিটি শোয়ে অংশ নিয়েছিলেন রাখি। কিন্তু মায়ের অসুস্থতার কথা জানতে পেরেই বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসেন রাখি। রাখি লাইভে আরও জানান, ”আমি বিগ বস হাউজ থেকে বেরিয়েছি। এ বার সবার আশীর্বাদ চাইছি। খুব খারাপ সময় যাচ্ছে। আমার মা একদম ভাল নেই। দয়া করে মায়ের জন্য প্রার্থনা করুন। ”
২০২১ সালে রাখির মায়ের অস্ত্রোপচার হয়েছিল। পিত্তথলি থেকে বাদ দেওয়া হয়েছিল টিউমার। সেই টিউমারেও ধরা পড়েছিল ক্যানসার। তবে এবার ক্যানসার ধরা পড়ে রাখির মায়ের মস্তিষ্কে। আগের বার অস্ত্রোপচারের সমস্ত খরচা বহন করেছিলেন সলমন খান ও তাঁর ভাই সোহেল খান।
[আরও পড়ুন: বিতর্ককে পিছনে ফেলল ‘প্রজাপতি’, সিনেমার সমাবর্তনে সেরা মিঠুন-দেব জুটি]
সর্বশেষ খবর
-
রাজ্যে আম্বানিদের বিনিয়োগ! রিলায়েন্স কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, বললেন, ‘ঢপবাজি বন্ধ, এবার শুধু কাজ’
-
নজিরের ছড়াছড়ির রাতে উজ্জ্বল গিল, রোহিত এখনও ‘হিট’, বোলারদের বধ্যভূমিতে সিরিজ জয় ভারতের
-
ধর্মীয় ভাবাবেগ ও পরিবেশ দু’টোই গুরুত্বপূর্ণ! বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞায় ‘না’ সুপ্রিম কোর্টের
-
অক্টোবরে সরকারি কর্মীদের ছুটিই ছুটি, ক্যালেন্ডার বলছে, পুজোর মাসে ১৭ দিনই ‘অফ ডে’!
-
নিউজিল্যান্ড সিরিজের আগে রনজিতে নামতে পারেন শুভমান-রাহুল, ভাবনায় বুমরাহও