Rakhi Sawant

‘আমাকে ছুঁলেই ৫০০ কোটির মানহানির মামলা!’ চিত্রসাংবাদিকদের হুমকি দিলেন রাখি

হঠাৎ এমন কেন বললেন রাখি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২২, ১৭:৩৯

options
link
‘আমাকে ছুঁলেই ৫০০ কোটির মানহানির মামলা!’ চিত্রসাংবাদিকদের হুমকি দিলেন রাখি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখি সাওয়ান্ত মানেই ধামাকা। কীভাবে খবরে থাকতে হয়, তা যেন একেবারে জলভাত করে ফেলেছেন রাখি সাওয়ান্ত। আর তাই তো বলিউডের এই মির্চি গার্লকে নিয়ে সব সময়ই উৎসাহ তুঙ্গে। তবে এবার রাখি সাওয়ান্তকে যা করলেন, তা দেখে হতবাক সবাই!

Advertisement

গপ্পোটা হল, বুধবার বিগ বস (Bigg Boss) প্রতিযোগী ও অভিনেত্রী শমিতা শেট্টির বার্থডে পার্টিতে যোগ দিয়েছিলেন রাখি সাওয়ান্ত। সেই পার্টি থেকে বের হয়েই চিত্রসাংবাদিকদের খপ্পরে পড়লেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। পাপারাৎজিদের ক্য়ামেরার সামনে নানা পোজও দিতে শুরু করেন রাখি। ঠিক সেই সময়ই, সাংবাদিক বলে ওঠেন, আপনি তো নোরা ফতেহির থেকেও হট! সাংবাদিকদের মুখে একথা শুনে কিছুটা লজ্জাও পেয়ে যান রাখি। তিনি সোজা বলেন, নোরা আমার দারুণ পছন্দের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পর্ন ব্যবসার টাকা? শিল্পার নামে ৩৮.৫ কোটির সম্পত্তি হস্তান্তর করে ফের বিতর্কে রাজ কুন্দ্রা!]

Advertisement

তবে রাখি বোমা ফাটান তাঁর একটু পরেই। ভিড় করে যখন চিত্রসাংবাদিকরা তাঁর ছবি তুলতে এগিয়ে আসেন, ঠিক তখনই রাখি চিৎকার করে বলে ওঠেন, ‘আমার শরীরে যদি কারও ছোঁয়া লাগে তাহলে তাঁর বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করব।’ রাখির মুখে একথা শুনে একেবারে হতবাক চিত্রসাংবাদিকরা। তবে রাখি পড়ে খোলসা করেছেন, তিনি গোটাটাই রসিকতা করেছেন!

বিগ বস ১৫ -এ প্রতিযোগী ছিলেন রাখি। নিজের কায়দাতেই জমিয়ে দিয়েছিলেন বিগ বসের অন্দর। এমনকী, এই বিগ বসেই তাঁর স্বামী রীতেশ সিংকে নিয়ে এসে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন রাখি। তবে পরে জানা গিয়েছে, রীতেশের সঙ্গে রাখির বিয়ে বৈধ নয়। এমনকী, রীতেশ ইতিমধ্যেই বিবাহিত! সেই স্ত্রীয়ের সঙ্গে রীতেশে বিচ্ছেদও হয়নি। তবে এসবকে একেবারে পাত্তা না দিয়ে বিগ বসের অন্দরে রীতেশ-রাখির প্রেম ছিল দেখার মতো।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmozo (@filmozo)

[আরও পড়ুন: তীক্ষ্ণ চাহনি, লড়াকু মানসিকতা, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’র ট্রেলারে মেজাজি আলিয়া]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.