Dipika Chikhlia

শুটিং শুরুর আগে অযোধ্যায় ‘সীতা’ দীপিকা, আশীর্বাদ নিলেন ‘রাম লাল্লা’র কাছে

অযোধ্যার রামমন্দিরে 'রামায়ণ'-এর সীতা। দেখুন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৩, ১৫:৫১

options
link
শুটিং শুরুর আগে অযোধ্যায় ‘সীতা’ দীপিকা, আশীর্বাদ নিলেন ‘রাম লাল্লা’র কাছে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আদিপুরুষ’ রিলিজ হওয়ার পর গর্জে উঠেছিলেন। পর্দায় রাম-সীতার আধুনিকীকরণ মেনে নিতে পারেননি। পরিচালক ওম রাউত থেকে বলিউডের নতুন ‘সীতা’ কৃতী স্যানন-সহ গোটা টিমকে তীব্র ভর্ৎসনা করে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন দীপিকা চিখলিয়া। এবার পৌরাণিক প্রেক্ষাপটে নতুন ধারাবাহিকের শুটিং শুরু করার আগে পৌঁছে গেলেন অযোধ্যার রামমন্দিরে।

Advertisement

অযোধ্যায় শুরু হয়েছে ‘ধরতিপুত্র নন্দিনী’ সিরিয়ালের শুট। তার প্রাক্কালেই শনিবার ‘রাম লাল্লা’র কাছে আশীর্বাদ নিতে যান দীপিকা। পরনে লাল শাড়ি। গলায় গেরুয়া উত্তরীয়। প্রসাদ হাতে রামমন্দিরে পুজো দিতে দেখা গেল রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এর সীতাকে। বেশ কয়েকটি সেখান থেকে প্রকাশ্যেও এসেছে।

Advertisement

[আরও পড়ুন: রণবীর-আলিয়ার ছবিতে সেন্সরের কাঁচি, বাদ ‘খেলা হবে’ সংলাপ, নেই কবিগুরু-মমতার উল্লেখও!]

প্রসঙ্গত, ‘সীতা’ বললেই দর্শকদের চোখের সামনে যাঁর চেহারে ভেসে ওঠে গত তিন দশক ধরে তিনি দীপিকা চিখলিয়া। ১৯৮৩ সালে ‘শুন মেরি লায়লা’ ছবিতে রাজ কিরণের বিপরীতে নায়িকার ভূমিকায় বলিউডে শিকে ছিঁড়লেও টেলিভিশনের ‘রামায়ণ’-এর সুবাদেই দর্শকদের অন্দরমহলে রাতারাতি জনপ্রিয় হয়ে যান দীপিকা চিখলিয়া। তবে সেই সিরিয়াল সুপারহিট হলেও অভিনেত্রীর ফিল্মি কেরিয়ারের গ্রাফ পরে আর উর্ধ্বমুখী হয়নি। ‘সীতা’র চরিত্রে দর্শকদের মনে ফ্রেমবন্দি হয়ে যান তিনি। পরিচালক-প্রযোজকরাও সেই ইমেজ ভেঙে বিতর্ক সৃষ্টির ভয়ে নতুন কোনও চরিত্রে কাস্ট করেননি দীপিকা চিখলিয়াকে। তবে এবার নতুন ধারাবাহিকের কাজ শুরু করেছেন তিনি। তার আগে পুজো দিয়ে এলেন অযোধ্যার রাম মন্দির থেকে।

Advertisement

সম্প্রতি, ‘আদিপুরুষ’ বিতর্ক-ঝড়ের মাঝে অনুরাগীদের আবদার মেটাতে আরও একবার সীতার বেশে গেরুয়া থানে ধরা দিয়েছিলেন দীপিকা চিখলিয়া। যা দেখে নস্ট্যালজিয়ায় ভেসেছিলেন অনুরাগীরাও। এবার তাঁদের জন্য সুখবর। কারণ, টেলিপর্দার প্রিয় সীতাকে ফের একবার নতুন সিরিয়ালে দেখতে পাবেন তাঁরা।

[আরও পড়ুন: কৌশিকী চক্রবর্তীকে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার শিল্পীর গানের স্কুলের কর্মী]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.