Ranbir Kapoor Alia Wedding

বিয়ে মিটতেই শাহরুখের গানে নেচে উঠলেন রণবীর-আলিয়া, ভিডিও ভাইরাল

শোনা যাচ্ছে, শনিবার রণবীর-আলিয়ার রিশেপসনে হাজির থাকবে গোটা বলিউড।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২২, ১৩:১৮

options
link
বিয়ে মিটতেই শাহরুখের গানে নেচে উঠলেন রণবীর-আলিয়া, ভিডিও ভাইরাল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনসমক্ষে এসেই আলিয়াকে কোলে তুলে নিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। বিয়ের দিন রণবীরের এই কীর্তি দারুণ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর এবার সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো ছড়িয়ে পড়ল আলিয়া ও রণবীরের নাচের ভিডিও। যা দেখে অনুরাগীরা আপ্লুত!

Advertisement

বিয়ে মিটিয়ে পরিবারের লোকজনের সঙ্গে আনন্দে মেতে উঠলেন আলিয়া ও রণবীর। পাঞ্জাবি বিয়ে বলে কথা। নাচ, গান, ফূর্তি যে রাতভর চলবে, তা বলার কিছু নেই। রণবীর ও আলিয়ার বিয়েতেও এর ব্যতিক্রম হল না। ওয়াইনের গ্লাসে চুমুক দিলেন। তারপর বিয়ের জমকালো পোশাক বদলে নিয়ে ডান্স ফ্লোরে রণবীর ও আলিয়া। বেজে উঠল শাহরুখের ‘ছাইয়া ছাইয়া’ গান। আর সেই গানে নেচে উঠলেন আলিয়া ও রণবীর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সন্ধে সাড়ে ৭ টা নাগাদ জনসমক্ষে এলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)। সাংবাদিকদের ক্যামেরার সামনে এসে নানা পোজ দিলেন সবার প্রিয় ‘রণলিয়া’। কিন্তু হঠাৎ করেই বলিউডের চকোলেট হিরো রণবীর কাপুর যেন একটু বেশিই ফিল্মি হয়ে উঠলেন। সবার সামনেই আলিয়াকে কোলে তুলে সোজা ঢুকে গেলেন বাড়ির ভিতর। অনুরাগীরা বলছেন, একেই বলে ‘ক্যাসানোভা’ রণবীরের ম্যাজিক!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranbir Kapoor Universe (@ranbirkapooruniverse)

[আরও পড়ুন: সেলেব নয়, ছেলেকে স্কুলে ছাড়তে এলেন বাবা অরিজিৎ, গায়ককে ‘মাটির মানুষ’ বলছে অনুরাগীরা]

রণবীর-আলিয়ার বিয়ের ছবি দেখার জন্য মুখিয়ে ছিলেন তাঁর অনুরাগীরা। প্রথমে ইনস্টাগ্রামে আলিয়া বিয়ের ছবি শেয়ার করে নিজেদের স্বপ্নের কথা জানালেন। তারপর কথা মতো সন্ধে সাড়ে ৭ টা নাগাদ এলেন সাংবাদিকদের সামনে। সব্যসাচীর ডিজাইন করা পোশাকেই সেজে উঠেছিলেন রণবীর ও আলিয়া। বিয়েতে নববধূ আলিয়াকে আটটি হীরে খচিত ব্যান্ড দিয়েছেন রণবীর। আট নম্বরকে লাকি মনে করেন তিনি। সেই কারণেই এই উপহার। নীতু কাপুরের বক্তব্য, সেরা বউমা তিনিই পেয়েছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranbir Kapoor Universe (@ranbirkapooruniverse)

[আরও পড়ুন: সবার সামনেই আলিয়াকে কোলে তুলে একছুটে ঘরে! বিয়ের দিন ভাইরাল রণবীরের কীর্তি]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.