আগেই জানা গিয়েছিল, প্রেমদিবসে ছাঁদনাতলায় বসতে চলেছেন টলিপাড়ার মিষ্টি জুটি রণজয়-শ্যামৌপ্তি (Ranojoy-Shyamoupti Wedding)। বিয়ের অনুষ্ঠানের সাজপোশাকে কেমন লাগবে হবু দম্পতিকে দেখতে? সেই ছবি দেখার অপেক্ষাতেই প্রহর গুনছিলেন অনুরাগীরা। এবার অবশেষে প্রকাশ্যে সেই ছবি। যেখানে একে-অপরের গায়ে ছোঁয়ানো হলুদেই প্রেমের পরশ খুঁজে পেলেন।
আরও পড়ুন:
আর মাত্র ঘণ্টাখানেকের অপেক্ষা। তারপরই গোধূলি লগ্নে এক হবে রণজয়-শ্যামৌপ্তির চার হাত। তার প্রাক্কালেই সম্পন্ন হল গাত্রহরিদ্রা। দক্ষিণ কলকাতার যে অভিজাত হোটেলে বিয়ের আসর বসছে, শনিবার দুপুরে সেখানেই রণজয়-শ্যামৌপ্তির গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হল। গাঁদাফুলে সাজানো আসরে মধ্যমণি তারকা বর-কনে। চিরাচরিত হলুদ রঙের শাড়ি-পাঞ্জাবিতে না সাজলেও এদিনের অনুষ্ঠানের জন্য যে পোশাক তাঁরা বেছে নিয়েছিলেন, তাতে সাদার উপরে হলুদের ছোঁয়া রয়েছে। গায়ে হলুদের আসরে হবু স্বামী রণজয়ের কোলে চড়ে খুনসুটিতে মাততে দেখা গেল শ্যামৌপ্তিকে। হাতে শাঁখা-পলা। কপালে ছোট্ট টিপ। হালকা লিপস্টিক। পায়ে আলতা আর হালকা সোনার গয়নায় শ্যামৌপ্তির স্নিগ্ধ রূপে যেন মুগ্ধ রণজয়। প্রেমদিবসে বিয়ের সকালে চোখে চোখেই যেন একে-অপরের প্রেমের পরশে ডুব দিলেন।

বিয়ের দিনে প্রস্তুতি কেমন? এপ্রসঙ্গে সংবাদ প্রতিদিন-কে রণজয় এবং শ্যামৌপ্তি আগেই জানিয়েছিলেন যে, অনুশ্রী মালহোত্রার পোশাক পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। লাল রঙের শাড়িতে লাজে রাঙা কনে হিসেবে দেখা যাবে শ্যামৌপ্তিকে। শাড়ির আঁচলে থাকছে গোল্ডেন-রঙা গাছকৌটোর কাজ। আর অফ হোয়াইট ধুতি-পাঞ্জাবিতে সাজবেন রণজয় বিষ্ণু। অভিনেতার জ্যাকেটে থাকছে শঙ্খবিয়ের সাজপোশাক থেকে আয়োজনে বর-কনে উভয়েই আদ্যোপান্ত বাঙালিয়ানার ছোঁয়া রেখেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তহবিল মামলায় ধাক্কা কালীঘাট তৃণমূলের, দ্রুত শুনানির আর্জি খারিজ হাই কোর্টে
-
বেতনের নথি সইয়ে অনীহা প্রশাসকদের! পরিচালন সমিতি ভাঙায় সমস্যায় স্কুলের পার্শ্বশিক্ষকরা
-
রাম মন্দির দর্শনে বাধা কংগ্রেস নেতা অজয় রাইকে! অযোধ্যায় ‘গৃহবন্দি’ করল যোগীর পুলিশ
-
ছুটছেন এমবাপে-ডেম্বেলেরা, সুইডেনের বিরুদ্ধে নামার আগে দেশঁর মাথাব্যথা নিজের দলই!
-
‘একেবারে মেরুদণ্ডহীন-চটিচাটা’, মোদির প্রশংসা করতেই কেন কটাক্ষের শিকার মাধবন?