সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য মুক্তি পেয়েছে অনুষ্কা শর্মার আগামী ছবি ফিল্লোউরির ট্রেলার। ট্রেলারেই আধা বাজিমাত করে ফেলেছেন তিনি। শাহরুখ থেকে করণ জোহর। সকলেই দারুণ প্রশংসা করেছে ট্রেলারটির। কিন্তু প্রশংসার ঢঙে সক্কলকে পিছনে ফেলে দিয়েছেন অনুষ্কার এক্স-বয়ফ্রেন্ড। হ্যাঁ! রণবীর সিংয়ের কথাই বলা হচ্ছে। ট্রেলারের প্রশংসা করতে গিয়ে অনুষ্কাকে আদর করে ‘ভুতনি’ বলে ডেকেছেন রণবীর। টুইটারে রণবীর লিখেছেন, “দারুণ। খুব ভাল ট্রেলার। খুব টাটকা। (ট্রায়ালের জন্য আমাকে ডেকো, ভুতনি!)” প্রাক্তন প্রেমিকের শুভেচ্ছাবার্তার জবাব দিতে মোটে সময় নষ্ট করেননি অনুষ্কা। আশ্বস্ত করেছেন রণবীরকে, “ধন্যবাদ। নিশ্চয়ই ডাকব।”
Awesome! Lovely trailer! So Fresh! 😍✨✨✨✨
Advertisement(Trial ke liye bulana, Bhootni!) 👻 https://t.co/0j4sp0TqQl
Advertisement— Ranveer Singh (@RanveerOfficial) February 6, 2017
Thank you 👻of course bulaungi 😊 https://t.co/g7KFM0b6xw
— Anushka Sharma (@AnushkaSharma) February 6, 2017
একটা সময় অনুষ্কা-রণবীরের সম্পর্ক নিয়ে হইহই পড়ে গিয়েছিল বিটাউনে। এক্কেবারে ফ্রেশ এই জুটি নিয়ে দারুণ আগ্রহ ছিল সকলের। কিন্তু সে সম্পর্ক আর টিকল কোথায় বেশিদিন! অবশ্য কার মনে কী আছে তা কে বলতে পারে। এই যে টুইটারে এতো মাখামাখি কথোপকথন! কী ভেবে তা কে জানে।
মানুষ নয়, এবার অশরীরী অবতারে ঘুম কাড়বেন অনুষ্কা!
সোমবার ফিল্লোউরির ট্রেলার টুইট করেন অনুষ্কা। যেখানে এক ভূতের চরিত্রে দেখা যাবে তাঁকে। টুইট করতেই ঝাঁপিয়ে পড়েন রণবীর। প্রথম প্রশংসাটাই আসে প্রাক্তনের কাছ থেকে। প্রশংসায় পঞ্চমুখ ছেলে। কে জানে বাবা, মনে মনে রণবীর তাহলে কি বলতে চাইলেন, হাত ছুটে ভি তো রিস্তে নেহি ছুটা করতে!
Watch the love story of the spirit… Shashi! #PhillauriTrailer on YT https://t.co/33XOb3i73J @foxstarhindi @OfficialCSFilms
— Anushka Sharma (@AnushkaSharma) February 6, 2017
সর্বশেষ খবর
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের
-
জুলাই গণহত্যা মামলায় ঢাকার প্রাক্তন কমিশনার-সহ ৩ পুলিশকর্মীর মৃত্যুদণ্ড
-
৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক