সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনতেরাসে লক্ষ্মীলাভের আশায় আমজনতা থেকে সেলেবরা নতুন গয়না কিংবা সম্পত্তি ক্রয় করেন। এই শুভদিনে অনন্যা পাণ্ডে নিজের নতুন অ্যাপার্টমেন্ট কিনে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। আর সেই আবহেই রণবীর-দীপিকা কিনা নিজেদের জোড়া ফ্ল্যাটই বিক্রি করে দিলেন!
বলিউড মাধ্যম সূত্রে খবর, গোরেগাঁওতে রণবীর সিংয়ের (Ranveer Singh) নামে দুটি ফ্ল্যাট ছিল। ২০১৪ সালের ডিসেম্বর মাসে সেই ফ্ল্যাট দুটি কিনে ছিলেন অভিনেতা। তবে সেইসময়ে যে দামে ওই প্রপার্টি ক্রয় করেছিলেন, এবার ধনতেরাসে চড়া দামে বিক্রি করে দিলেন। জানা গিয়েছে, প্রায় ৫ কোটি টাকা লেগেছিল ওই ফ্ল্যাট দুটি কিনতে। তবে এবার সেটা বিক্রি করলেন ১৫.২৫ কোটি টাকায়। এক্ষেত্রে অভিনেতা যে তিনগুন দামে গোরেগাঁওয়ের ফ্ল্যাট দুটি বিক্রি করেছেন তা বালই বাহুল্য।
[আরও পড়ুন: আদর করে সাংসদ স্বামীকে কী বলে ডাকেন পরিণীতি? রাঘব চাড্ডার জন্মদিনেই হল ফাঁস]
মুম্বইয়ে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের ধারে ওই ফ্ল্যাট দুটি ওবেরয় মলের অনতিদূরেই ছিল। দুটিই ছিল ১৩২৪ বর্গফুটের। তবে ধনতেরাসের দিন সেই দুটো ফ্ল্যাটই বিক্রি করে দিলেন রণবীর সিং। সেই খবর প্রকাশ্যে আসতেই জল্পনা তাহলে কি অর্থকষ্টে ভুগছেন তারকাদম্পতি? আবার উদ্বিগ্ন অনুরাগীমহলের প্রশ্ন, নাকি বিচ্ছেদের জল্পনায় সিলমোহর। যদিও জনসমক্ষে রোম্যান্টিক কাপল হিসেবেই ধরা দেন রণবীর-দীপিকা।
[আরও পড়ুন: ক্যানসারের বিরুদ্ধে লড়াই থেকে ছয় ছক্কার জাদু! যুবরাজের বায়োপিকের পরিকল্পনা আমিরের]
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী