সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্য়াঁ, বাবা হচ্ছেন রণবীর সিং। খবরটা সত্য়ি। তবে এই খবরে রয়েছে টুইস্ট!
ব্যাপারটা বিশদে বলা যাক। রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবি এখন গোটা দুনিয়ায় ঝড় তুলেছে। বক্স অফিসের হিসেব বলছে, আগামী সপ্তাহের মধ্যেই হয়তো হাজার কোটির ক্লাবে ঢুকে পড়বে ‘অ্যানিম্য়াল’। ছবির সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি রণবীর। ঠিক এই সময় ইন্ডাস্ট্রি সূত্রে ফাঁস হল আরেক রণবীরের খবর। অর্থাৎ রণবীর সিং।
[আরও পড়ুন: ‘এমন অ্যানিম্যাল কি সমাজে নেই?’ বিতর্কে মুখ খুললেন ববি দেওল]
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র ২’ ছবিতে রণবীর কাপুরের বাবার চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। ইতিমধ্যেই নাকি ছবির লুক ফাইনাল করে ফেলেছেন পরিচালক। এমনকী, দুই রণবীরকে নিয়ে টুকটাক শুটিংও শেষ করেছেন। তবে পরিচালক অয়ন এখনই এই নিয়ে মুখ খুলতে নারাজ।
২০২২ সালের ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ১ শিবা’। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ১ – শিবা’র শেষ দৃশ্যে অমৃতার চরিত্রে দীপিকাকে দেখা গিয়েছিল। কিন্তু দেব হিসেবে কাকে দেখা যাবে রণবীর কাপুর নাকি রণবীর সিংকে? এই প্রশ্ন উঠে এসেছিল। এর আগে এ বিষয়ে আলিয়া জানিয়েছিলেন, ছবিতে যাঁরা কাজ করেছেন তাঁরা ছাড়া আর কেউ এই বিষয়টি জানেন না। ব্যাপারটা যে গোপনে গোপনে ঘটে গিয়েছে তা এখন স্পষ্ট।
[আরও পড়ুন: ‘এত রক্ত কেন!’, বিষাক্ত পৌরুষত্বের উদযাপন করে কী বার্তা দিতে চায় ‘অ্যানিম্যাল’?]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?