দীপিকার হাত ধরে এক বিন্দুতে মিললেন অমিতাভ-রেখা

কোন সূত্রে দুই কিংবদন্তিকে মেলালেন দীপিকা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০১৮, ১৪:৫৭

options
link
দীপিকার হাত ধরে এক বিন্দুতে মিললেন অমিতাভ-রেখা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সেই কতদিন আগের আলাপ। তুমুল প্রণয়।এবং বিচ্ছেদ। সময় বয়ে চলেছে নিজের গতিতে। এগিয়ে চলেছে জীবন। কিন্তু দুটো ভিন্ন স্রোত যেন কিছুতেই মোহনা খুঁজে পায় না। তবু ভাবনার সূত্রগুলি কখনও সখনও একবিন্দুতেই এসে মিশে যায়। ভাবছেন কাদের কথা বলছি? কথা হচ্ছে অমিতাভ বচ্চন ও  রেখাকে নিয়ে। না, জীবনের এই প্রান্তবেলায় তাঁরা আবার হাতে হাত রাখেননি। কিন্তু অভিনেতা হিসেবে  তাঁদের মানসিকতা ও ভাবনা যেন একে অন্যের পাশেই আছে। আর সেই ছবিটা স্পষ্ট হল  দীপিকা পাড়ুকোনের সৌজন্যেই।

Advertisement

আপাতত প্রশংসার পর প্রশংসা এসেই চলেছে দীপিকার জীবনে। তিনি নিজেও বোধহয় কল্পনা করেননি যে, এত মানুষ এক সঙ্গে তাঁর অভিনয়ের প্রশংসা করবেন। আর সব থেকে বড় কথা, সেই প্রশংসা যদি আসে অমিতাভ বচ্চন বা রেখার মতো মানুষের থেকে আসে, তবে তো আর কথাই নেই। ‘পদ্মাবত’ দেখে দীপিকার অভিনয়ে এতটাই আপ্লুত হয়ে গিয়েছিলেন বিগ বি, যে বাড়ি ফিরে হাতে লিখে একটি প্রশংসাপত্র পাঠিয়েছিলেন তিনি। আবার বিগ বি-র প্রশংসায় আপ্লুত দীপিকা পাড়ুকোন ওরফে পদ্মাবতী সেই চিঠির ছবি তুলে সোশ্যাল সাইটে  ওঁকে ধন্যবাদও জানিয়েছিলেন। তিনি সেই বার্তায় ফিরে গিয়েছিলেন ‘পিকু’-র দিনগুলিতে।তাই লেখার সময় ‘বাবা’ সম্বোধন করতে ভোলেননি দীপিকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

কিন্তু তারপরও যে চমক অপেক্ষা করে আছে তাঁর জন্য এটা বোধহয় স্বপ্নেও ভাবেননি। বিগ বি-এর পরেই রেখাও ‘পদ্মাবত’-এ দীপিকার অভিনয় দেখে এতটাই মুগ্ধ হয়েছেন যে, একটা অপূর্ব প্রশংসাপত্র এবং একটি কাঞ্জিভরম শাড়ি উপহার পাঠিয়েছেন তাঁকে। দীপিকাও আবার আগের মতই উপহারের ছবি তুলে তা পোস্ট করেছেন এবং লিখেছেন ‘বলুন তো দেখি এটা কে পাঠিয়েছে?’

[পাত্রীর খোঁজ পেলেন সলমন? নায়কের টুইটে তোলপাড় নেটদুনিয়া]

🎁 #guesswho ???

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on


এর আগেও রেখা ‘বাজিরাও মাস্তানি’-তে দীপিকার অভিনয় দেখে মুগ্ধ হয়ে তাঁকে একটি অপূর্ব সিল্কের শাড়ি উপহার দিয়েছিলেন। যে শাড়িটি পড়ে নিজের সবচেয়ে কাছের বন্ধুর বিয়েতে গিয়েছিলেন তিনি এবং সেই ছবি সোশ্যাল সাইটেও আপলোড করেছিলেন।

 

%%SP_PROTECT_2%%

তবে ‘পদ্মাবত’ দেখে সবার আগে মুগ্ধ হয়ে যে ফুল ও প্রশংসাবার্তা এসেছিল দীপিকার কাছে, তা পাঠিয়েছিলেন ঋষি ও নীতু কাপুর।

কিন্তু এবার তিনি ‘পদ্মাবতী’র খোলস ছেড়ে ‘স্বপ্না দিদি’ হতে চলেছেন ।ঐতিহাসিক চরিত্রের পর এবার আন্ডারওয়ার্ল্ডের বাসিন্দা।পরিচালক বিশাল ভরদ্বাজের পরবর্তী ছবিতে তিনি  দাউদ ইব্রাহিমের এক ঘনিষ্ঠ অনুচরের স্ত্রী স্বপ্নার চরিত্রে অভিনয় করছেন।

[বিয়ের পর শুরু পাওলির নয়া ইনিংস, ‘আহারে মন’-এর ফ্লোরে খোশমেজাজে নায়িকা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.