Rhea Chakraborty

সুশান্ত মামলায় ‘শাপমুক্তি’র পরই নিজেকে নিয়ে ‘অদ্ভুত’ সিদ্ধান্ত রিয়ার! হলটা কী? প্রশ্ন নেটপাড়ার

সাত বছর পরে স্ক্রিনে ফিরবেন, তার আগেই এ কেমন ঘোষণা অভিনেত্রীর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৪:১১

options
link
সুশান্ত মামলায় ‘শাপমুক্তি’র পরই নিজেকে নিয়ে ‘অদ্ভুত’ সিদ্ধান্ত রিয়ার! হলটা কী? প্রশ্ন নেটপাড়ার
রিয়া চক্রবর্তী, ছবি: সোশাল মিডিয়া।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল তাঁকে। এমনকী হাজতবাসও করতে হয়েছিল প্রেমিকা রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty)। জেলমুক্তির পর লাইমলাইটের অন্তরালে থেকেও রেহাই পাননি সোশাল মিডিয়া ট্রায়াল থেকে। সেই মুম্বই নিবাসী বঙ্গকন্যা এবার সোশাল মিডিয়া থেকে বিরতি নিলেন। যে পোস্ট নিয়ে চর্চা বিনোদুনিয়ায়।

Advertisement

ঠিক কী লিখেছেন রিয়া? তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘ইদানীং আমি নিজেকে একটু মিস করছি। অবিরাম কোলাহল, স্ক্রোলিং, তাল মিলিয়ে চলার তাগিদ— এসব আমার প্রত্যাশার থেকেও বেশি ভারী লাগতে শুরু করেছে। মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার চিন্তা ছাড়া কোনও মুহূর্তের মধ্যে থাকাটা আমি মিস করি। আমি নির্জনতাকে মিস করছি। আমি নিজের মতো থাকাটা মিস করি।’ পরে অবশ্য তিনি জানিয়েছেন, ‘তাই, আপাতত আমি কিছুটা বিরতি নিচ্ছি—যাতে জীবনের গতিটা একটু কমিয়ে, গভীর শ্বাস নিতে পারি এবং যা কিছু বাস্তব, তার সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করতে পারি। আপাতত, সোশাল মিডিয়ায় পোস্ট করার চেয়ে বরং জীবনকে সরাসরি যাপন করাকেই বেছে নিচ্ছি। শিগগিরি দেখা হবে।’

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty)

Advertisement

বলে রাখা ভালো, গত এপ্রিলেই সুশান্ত মামলায় বিরাট স্বস্তি পেয়েছিলেন অভিনেত্রী। পঁচিশ সালেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় রিয়া ও তাঁর ভাই শৌভিককে ক্লিনচিট দিয়েছে সিবিআই। দীর্ঘ আইনি টানাপোড়েন শেষে অভিযোগের খাঁড়া নেমেছে ভাইবোনের ঘাড় থেকে! এবার সুশান্ত মামলার জেরে দীর্ঘ ৬ বছর ধরে রিয়ার যেসমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে রাখা হয়েছিল, সেই সমস্যা থেকেও রেহাই দেওয়া হয়েছে তাঁকে। যাবতীয় অভিযোগ থেকে রেহাই পেতেই ‘ডাইনি অপবাদ’ও ঘুচেছে। তাহলে তিনি কেন এখন সোশাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নিলেন, তা নিয়ে চর্চা ওয়াকিবহাল মহলে। উল্লেখ্য, নেটফ্লিক্সের ‘ফ্যামিলি বিজনেস’ নামের ওয়েব সিরিজে এরপরই দেখা যাবে তাঁকে। যার মধ্যে দিয়ে সাত বছর পরে ফের স্ক্রিনে দেখা যাবে রিয়াকে। ওই সিরিজে তাঁর সঙ্গে অভিনয় করেছেন অনিল কাপুর, বিজয় বর্মার মতো অভিনেতারা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.