সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে নারী নির্যাতন নিয়ে ও নারীর অধিকার নিয়ে মুখ খুলেছেন অনেকেই৷ এবার মুখ খুললেন অভিনেত্রী রিচা চাড্ডা৷ সম্প্রতি একটি আলোচনা সভায় তিনি অকপটে ভারতীয় সমাজকে ‘হিপোক্রিট’ তকমা দিয়েছেন৷
অভিনেত্রী বলেন, নারীদের সম্মান দেওয়া ও তাঁদের আত্মবিশ্বাসী করে তোলাই পুরুষদের কর্তব্য৷ মেয়েরা জানে তাঁরাও পারে, কিন্তু তাঁদের এই বিশ্বাসকেই আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে পুরুষদের সাহায্য করা উচিত৷
সমাজের দ্বৈততা ছোটবেলা থেকেই তাঁকে ভাবিয়ে তুলেছে বলে জানান রিচা৷ ভারতীয় সমাজে একদিকে যেমন নারী মূর্তির পুজো হয়, পালিত হয় নবরাত্রি, সেখানে অন্যদিকে মেয়েদের প্রতি নির্যাতন শুরু হয় ভ্রুণহত্যা দিয়ে৷
দেবী দুর্গার শক্তির আরাধনা হলেও বাস্তবে নারীদের পরিস্থিতি আলাদা৷ বাইরে যা দেখানো হয় তা সমাজের অভ্যন্তরে মেনে চলা হয় না৷ ভারতীয় সমাজের বাস্তব চিত্রটাই এর মধ্যে তুলে ধরলেন রিচা চাড্ডা৷
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!