সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে ততই বিচিত্র কাণ্ড-কারখানা শুরু করেছেন পপস্টার রিহানা৷ আচার-আচরণে তো বটেই, পোশাক-পরিধানেও বাদ যাচ্ছে না তাঁর উদ্ভট ব্যাপার-সাপার৷ এই যেমন রবিবার ২৮ বছরের লাস্যময়ী বার্বেডিয়ান গায়িকা এই পোশাকে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন নিউইয়র্ককে৷

তাক মানে সত্যি চমকে দেওয়ার মতো ছিল তাঁর পোশাক৷ইতিমধ্যেই সবার হার্টথ্রব রিহানা একপ্রকার ঘোষণা করে দিয়েছেন তাঁর প্রেমিকের নাম৷ ভক্তরা কিন্তু এই প্রেম নিয়ে বেশ উচ্ছ্বসিত৷ জনপ্রিয় গায়ক ড্রেকের সঙ্গে তাঁর প্রেম নিয়ে ৭ বছরের সম্পর্কের গুজবকে একপ্রকার সম্মতি জানিয়েছেন গায়িকা৷ যখন সোশ্যাল নেটওয়ার্ক-এ ভাইরাল এই খবর, তখনই রিহানাকে দেখা গেল লাল রঙের অতিকায় হার্ট শেপ্ড কেপ জড়িয়ে নিউইয়র্কের রাস্তায়৷ আর তাতেই উঠল বহু প্রশ্ন৷ মাথাটা কি সত্যিই খারাপ হয়ে গিয়েছে রিহানার? এমনই উক্তি তাঁর নিন্দুকদের৷

রবিবার সন্ধেবেলা এই সুন্দরী গায়িকাকে দেখা যায় ‘সেইন্ট লোরেন্ট ফার কেপ’-এর সঙ্গে ছোট্ট ‘ডেনিম শর্টস’ ও কালো হিলে৷ এই মরশুমেও রিহানার মনে যে বসন্তের বাতাস বইছে তা একপ্রকার নিশ্চিত তাঁর ভক্তরা৷
সর্বশেষ খবর
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!
-
হাল ছাড়তে নারাজ, এবার নিজেই ভোটের ময়দানে নামছেন পিকে